সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
০৪ অক্টোবর ২০২৩, ০৭:০২ এএম

মোট পঠিত: ৩৪৮

ডেঙ্গুতে আরও ১৬ মৃত্যু, হাসপাতালে ২৫৬৪ জন

Babul K.
ডেঙ্গুতে আরও ১৬ মৃত্যু, হাসপাতালে ২৫৬৪ জন
স্বাস্থ্য

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ১৬ জন মারা গেছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ৪৬ জনে। একই সময়ে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে দুই হাজার ৫৬৪ জন। আর নতুন করে সুস্থ হয়েছে দুই হাজার ৪৬২ জন।



আজ বুধবার (৪ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।


এতে বলা হয়, নতুন মৃতদের মধ্যে সাতজনই ঢাকার। আর বাকি নয়জন ঢাকার বাইরের। নতুন আক্রান্তদের মধ্যে ৭২০ জন ঢাকার ও এক হাজার ৮৪৪ জন ঢাকার বাইরের। বর্তমানে দেশে সর্বমোট ৯ হাজার ২৮৪ ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি রয়েছে। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে দুই হাজার ৯৪৫ জন এবং ঢাকার বাইরে ছয় হাজার ৩৩৯ ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি রয়েছে।


২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ৪ অক্টোবর পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে দুই লাখ ১৪ হাজার ৪২৭ ডেঙ্গুরোগী ভর্তি হয়েছে। এর মধ্যে ঢাকায় ৮৫ হাজার ৮৬০ জন এবং ঢাকার বাইরে এক লাখ ২৮ হাজার ৩৮৭ জন রয়েছে। একই সময়ে দেশে মোট ছাড়প্রাপ্ত ডেঙ্গুরোগী দুই লাখ তিন হাজার ৯১৭ জন। আক্রান্তের তুলনায় সুস্থ হওয়ার হার ৯৫ শতাংশ।


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo