সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
০৫ সেপ্টেম্বর ২০২৩, ১০:৫২ পিএম

মোট পঠিত: ৩৫১

ডেঙ্গু নিয়ন্ত্রণে ব্যর্থতার দায় নিয়ে ২ সিটির মেয়রের পদত্যাগ করা উচিত: মির্জা ফখরুল

Babul K.
ডেঙ্গু নিয়ন্ত্রণে ব্যর্থতার দায় নিয়ে ২ সিটির মেয়রের পদত্যাগ করা উচিত: মির্জা ফখরুল
রাজনীতি

 বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার ডেঙ্গু নিয়ন্ত্রণে সম্পূর্ণ ব্যর্থ। ডেঙ্গু নিয়ন্ত্রণে ব্যর্থতার দায় নিয়ে ঢাকার দুই সিটি করপোরেশনের মেয়রের পদত্যাগ করা উচিত। বুধবার (৬ সেপ্টেম্বর) সকালে রাজধানী দুটি হাসপাতালে ডেঙ্গু রোগীদের রক্তদান কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ দাবি করেন।


বিএনপি মহাসচিব বলেন, ‘সারাদেশে ডেঙ্গু ছড়িয়ে পড়েছে। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে সারাদেশে বাড়ছে ডেঙ্গু রোগী ও মৃতের সংখ্যা। ইতোমধ্যে দেশের ইতিহাসে ডেঙ্গুতে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা আগের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। সরকার ডেঙ্গু নিয়ন্ত্রণে সম্পূর্ণ ব্যর্থ। অথচ, কলকাতায় এতো ঘনবসতি হওয়ার পরও তারা ডেঙ্গু নিয়ন্ত্রণ করেছে।’


তিনি বলেন, দেশের অর্থনীতি ধ্বংসের দিকে চলে গেছে। এলিভেটেড এক্সপ্রেসওয়ে গলার কাটা হয়ে দাঁড়িয়েছে।


আওয়ামী লীগের মূল লক্ষ্য দুর্নীতি মন্তব্য করে তিনি বলেন, ‘সারাদেশে যখন ডেঙ্গুর প্রকোপ ভয়াবহ আকার ধারণ করে, তখন স্বাস্থ্যমন্ত্রীসহ মেয়ররা বিদেশ ভ্রমণ করেছেন। আসলে তাদের লক্ষ্যই থাকে কীভাবে দুর্নীতি করা যায়।’


ব্যক্তিগত প্রতিহিংসার শিকার ড. ইউনূস উল্লেখ করে তিনি বলেন, ‘আন্দোলন ভিন্ন দিকে নিতে পরিকল্পিতভাবে ইউনূস ইস্যু সামনে আনা হয়েছে।’


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo