সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
২৪ জুন ২০২৩, ০৯:০৮ পিএম

মোট পঠিত: ৩৮৩

ডেমরায় ক্রেনের রশি ছিঁড়ে নিহত বেড়ে ৪

Babul K.
ডেমরায় ক্রেনের রশি ছিঁড়ে নিহত বেড়ে ৪
জাতীয়

ডেইলি বাংলা টাইমস : রাজধানীর ডেমরায় থানার নয়াপাড়া এলাকায় একটি নির্মাণাধীন ভবনে ক্রেন দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে চারজনে দাঁড়িয়েছে। ওই দুর্ঘটনায় হাসপাতালে নেওয়ার পর আরও একজনের মৃত্যু হয়েছে।

আজ শনিবার (২৪ জুন) দুপুরের দিকে নয়াপাড়া এলাকার নূর মসজিদের পাশে এ দুর্ঘটনা ঘটে বলে জানান, ডেমরা থানার পরিদর্শক (অপারেশন) সুব্রত পোদ্দার।


তিনি বলেন, নির্মাণাধীন ভবনটির নিচে শ্রমিকরা কাজ করছিলেন। এসময় উপরের দিকে মালামাল ওঠাতে গেলে ক্রেনের তার ছিঁড়ে ঘটনাস্থলেই তিন শ্রমিক নিহত হন। এঘটনায় আহত আরও একজনের মৃত্যু হয়েছে।


নিহতদের মধ্যে তিন জনের নাম জানা গেছে। এরা হলেন- মিজান (৩২), মোস্তফা (৪০) ও জাফর (৫০)। এছাড়া হাসপাতালে যেই শ্রমিকের মৃত্যু হয়েছে তার নাম জানা যায়নি।

ডেমরা থানার পরিদর্শক (তদন্ত) ফারুক মোল্লা বলেন, ঘটনাস্থলে তিনজন এবং হাসপাতালে নেওয়ার পরে একজন মারা গেছেন। হাসপাতালে নেওয়ার পর যার মৃত্যু হয়েছে, তার নাম জানা যায়নি।


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo