সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
১১ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৩৬ পিএম

মোট পঠিত: ২০৬

চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের কেমন সম্ভাবনা দেখছেন পন্টিং

Babul K.
চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের কেমন সম্ভাবনা দেখছেন পন্টিং
খেলা
অনেকটা শেষে এসে বাংলাদেশ নিশ্চিত করেছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। বিশ্বকাপে শ্রীলঙ্কাকে হারিয়ে একপ্রকার তলানির দল হিসেবেই গ্লোবাল এই ইভেন্টে যাচ্ছে নাজমুল হোসেন শান্তর দল। ওয়ানডেতে বাংলাদেশের সাম্প্রতিক ফর্মটা অবশ্য এই আসরে টাইগারদের খুব একটা ভরসার যোগান দিচ্ছে না। তার সঙ্গে তামিম ইকবাল, সাকিব আল হাসানের অনুপস্থিতি এবং প্রতিষ্ঠিত অনেকের অফফর্ম ভাবাচ্ছে ক্রিকেট ভক্তদের।

বাংলাদেশের সম্ভাবনাকেও তাই অন্য যেকোন দলের চেয়ে কম বলেই মানছেন অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী সাবেক অধিনায়ক রিকি পন্টিং। অজি এই গ্রেটের বিশ্বাস, বাংলাদেশ দল মানের দিক থেকে আগের চেয়ে পিছিয়ে গেছে। এমনকি এবারের আসরে আফগানিস্তানের সম্ভাবনাও বাংলাদেশের চেয়ে ভালো বলে মনে করেন তিনি।


আইসিসির এক পডকাস্টে বাংলাদেশ নিয়ে তিনি বলেন, ‘আমার ধারণা তাদের সংগ্রাম করতে হবে। দলটিতে সেরকম মান আছে বলে মনে হচ্ছে না। বিশেষ করে চ্যাম্পিয়ন্স ট্রফির অন্য দলগুলোর সাথে তুলনা করলে। এখন দলটিতে কোয়ালিটির অভাব আছে মনে হচ্ছে। তারা তাদের আদর্শ হোম কন্ডিশন পেলে তখন তারা ভয়ংকর দল, তবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের মতো কন্ডিশন পাবে বলে মনে হয় না।’

সাকিব আল হাসান নেই। তামিম ইকবালও অবসরে। দলে ‘কোয়ালিটি’-র অভাব বেশিই চোখে পড়ছে তার। পন্টিংয়ের অনুমান, চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ সম্ভাবনার নিরিখে আফগানিস্তানের চেয়েও পিছিয়ে থাকবে।

অস্ট্রেলীয় কিংবদন্তি বলেন, ‘তাদের এই শূন্যস্থান পূরণ করা খুব কঠিন হবে। তাদের হাই কোয়ালিটি, অভিজ্ঞ খেলোয়াড় আছে। বড় টুর্নামেন্টে তাদের ওপর দল অনেক নির্ভরশীল। তবে আমার মনে হয় তাদের অনেক সংগ্রাম করতে হবে। আমার তো মনে হয় বাংলাদেশের চেয়ে আফগানিস্তান চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভালো করবে।’

সাম্প্রতিক সময়ে ওয়ানডেতে বাংলাদেশের পারফরম্যান্সও খুব একটা আশাব্যঞ্জক নয়। গত বছর ৯ ওয়ানডে খেলে ৬টিতে হেরেছে, সর্বশেষ দুটি সিরিজেও হার। ওয়েস্ট ইন্ডিজ সফরে তিন ম্যাচের সিরিজে হয়েছে ধবলধোলাই। আর যাদের সঙ্গে তুলনা চলছে, সেই আফগানিস্তানের কাছেও বাংলাদেশ সিরিজ হেরেছিল ২-১ ব্যবধানে।

২০ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু করবে তারা। বাংলাদেশের গ্রুপে আরও রয়েছে পাকিস্তান ও নিউজিল্যান্ড। তিন হট ফেবারিটের বাধা টপকে সেমিতে যাওয়াটাই বাংলাদেশের জন্য বেশ বড় এক চ্যালেঞ্জ।

খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo