সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
২৫ জানুয়ারি ২০২৩, ০৬:০০ এএম

মোট পঠিত: ৩৬৪

চট্টগ্রামে রিজওয়ানা হাসানের গাড়িতে ঢিল

Babul K.
চট্টগ্রামে রিজওয়ানা হাসানের গাড়িতে ঢিল
সারা দেশ

ডেইলি বাংলা টাইমস : চট্টগ্রাম নগরে আকবরশাহ এলাকায় বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসানের গাড়ি লক্ষ্য করে ঢিল ছোড়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় বেলার কর্মকর্তা ও সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহার করা হয়। আজ বৃহস্পতিবার বেলা দেড়টার দিকে আকবরশাহ থানাধীন লেকসিটি আবাসিক এলাকায় পাহাড় কেটে ভরাট করা ছড়া পরিদর্শনের সময় এ ঘটনা ঘটে। তবে এতে গাড়ির ক্ষতি হয়নি।

অভিযোগ পাওয়া গেছে, চট্টগ্রাম সিটি করপোরেশনের ৯ নম্বর উত্তর পাহাড়তলী ওয়ার্ডের কাউন্সিলর জহুরুল আলম ওরফে জসিমের নেতৃত্বে তাঁর অনুসারীরা বেলার প্রধান নির্বাহীর গাড়িতে ঢিল ছোড়েন। এর আগে তাঁর গাড়িটি আটকে রাখা হয়েছিল। পরে পুলিশ এসে গাড়ি ছাড়িয়ে নেয়।

রিজওয়ানা হাসান বলেন, ‘তাঁদের মারমুখী আচরণের কারণে আমরা পরিদর্শন কাজ অসমাপ্ত রেখে বায়েজিদ সংযোগ সড়কে একটি চায়ের দোকানে গাড়ির জন্য অপেক্ষা করছিলাম। এ সময় কিছু তরুণ আশপাশে ঘোরাফেরা করছিলেন। তাঁদের হাতে অস্ত্র ছিল। এর মধ্যে গাড়ির চালক খবর পাঠান, লেকসিটি গেটে গাড়ি আটকে রেখেছে। পরে পুলিশকে জানালে তাঁরা গাড়ি ছাড়িয়ে দেন। আমি গাড়িতে ওঠার একপর্যায়ে গাড়ি লক্ষ্য করে তাঁরা ঢিল ছোড়েন।’

তবে কাউন্সিলর জহুরুল দাবি করেন, ‘আমাদের লোকজন সেখানে ছিলেন। কিন্তু কাউকে ঢিল ছোড়ার বিষয়টি আমার জানা নেই। পরিদর্শনে আসা বেলার প্রতিনিধিদলের সদস্যদের সঙ্গে কথা বলতে আমি গিয়েছিলাম।’

জানা গেছে, বেলা পৌনে একটার দিকে রিজওয়ানা হাসানের নেতৃত্বে আকবরশাহ থানা এলাকার লেকসিটি আবাসিক এলাকায় পাহাড় কাটার স্থান পরিদর্শনে যায় বেলার একটি দল। দলের সদস্যরা প্রথমে লেকসিটি আবাসিক এলাকা পেরিয়ে কালিরছড়া খাল ভরাটের জায়গা পরিদর্শন করেন। এ সময় কয়েক তরুণ তাঁদের অনুসরণ করতে থাকেন।


প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, বেলার প্রতিনিধি দলের সঙ্গে সাংবাদিকেরাও ছিলেন। এ সময় এক তরুণ রিজওয়ানা হাসানের কাছে গিয়ে তাঁর পরিচয় জানতে চান। তাঁরা কেন ওখানে গিয়েছেন, সে বিষয়ে প্রশ্ন করেন। পরে কালিরছড়া খাল ও পাহাড় কাটা পরিদর্শনের সময় কাউন্সিলর জহুরুলের নেতৃত্বে ১৫-২০ তরুণ সেখানে আসেন। তাঁরা প্রতিনিধিদলের সদস্যদের সঙ্গে দুর্ব্যবহার করেন। তাঁদের মারমুখী আচরণের বিষয়টি তাৎক্ষণিক থানা-পুলিশকে জানানো হয়। এরপর কাটা পাহাড় পেরিয়ে বায়েজিদ সংযোগ সড়কে চলে যায় বেলার দলটি।

এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে জানিয়ে সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সঙ্গে আলাপের ভিত্তিতে আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে। কাউন্সিলর নিজে ঘটনাস্থলে উপস্থিত থেকে তাঁর লোকজন দিয়ে যেভাবে হামলা চালিয়েছেন, তা নজিরবিহীন। তাঁর বিরুদ্ধে পাহাড় কাটা ও কালিরছড়া খাল ভরাটের অভিযোগ রয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে আকবরশাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওয়ালি উদ্দিন আকবরবলেন, ওখানে বেলার গাড়ি আটকে রাখার খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত পুলিশের একটি দল যায়। পুলিশ সেখানে গাড়িটি ছাড়িয়ে নেয়। গাড়িতে ঢিল ছোড়ার কথা তাঁরাও শুনেছেন। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo