সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
২১ ডিসেম্বর ২০২৪, ১১:৪০ পিএম

মোট পঠিত: ২৬৩

ব্যাটিং বিপর্যয়ে ভারতের কাছে শিরোপার স্বপ্নভঙ্গ বাংলাদেশের

Babul K.
ব্যাটিং বিপর্যয়ে ভারতের কাছে শিরোপার স্বপ্নভঙ্গ বাংলাদেশের
খেলা

ভারতকে হারিয়ে বাংলাদেশের যুব এশিয়া কাপ জয়ের স্মৃতি এখনও তরতাজা। একই লক্ষ্যে আজ কুয়ালালামপুরে অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট এশিয়া কাপের ফাইনালে মাঠে নামে বাংলাদেশ দল। কিন্তু বছরের শেষটা শিরোপা দিয়ে রাঙাতে পারেনি জুনিয়র মেয়েরা। ফাইনালে ভারতের কাছে হেরেছে ৪১ রানে।


মালয়েশিয়ার কুয়ালালামপুরে বায়েওমাস স্টেডিয়ামে ভারতকে আগে ব্যাটিংয়ে পাঠান বাংলাদেশ অধিনায়ক সুমাইয়া আক্তার। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১১৭ রানের সংগ্রহ দাঁড় করায় ভারত। সর্বোচ্চ ৫২ রান করেন গংদি তৃষা। জবাবে ১৮.৩ ওভারে সবগুলো উইকেট হারিয়ে বাংলাদেশের মেয়েরা থামে ৭৬ রানে।

১১৮ রানের লক্ষ্যে নেমে শুরুতেই উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশের মেয়েরা। ৮ রানের মাথায় ভিজে যোশিতার বলে রানের খাতা খোলার আগে আউট হয়ে ফেরেন মোসাম্মৎ ইভা। আরেক টপ অর্ডার সুমাইয়া আক্তারকে ফেরান ব্যারনেস সিসোদিয়া। তার ব্যাট থেকে আসে ৮ রান। এরপরই চাপে পড়ে টিম টাইগ্রেস।


অন্য প্রান্ত থেকে ওপেনার ফাহমিদা ছোয়া আশা জালাগেও ২৪ বলে ১৮ রানের বেশি করতে পারেননি তিনি। ১২তম ওভারের শেষ বলে সুমাইয়া আক্তার আউট হলে দলীয় ৫৫ রানে ৪ উইকেট হারায় বাংলাদেশ। এরপর আসা যাওয়ার মিছিলের মাঝে শুধু উইকেটরক্ষক ব্যাটার জুরিয়া ফিরদৌসের ব্যাট থেকে আসে ৩০ বলে ২২ রানের একটি ইনিংস।


এছাড়া বাকিদের কেউই আর দুই অঙ্কের ঘর স্পর্শ করতে পাননি। শেষপর্যন্ত সবগুলো উইকেট হারিয়ে ৭৬ রানে থামে বাংলাদেশ। ভারতের হয়ে ১৭ রান দিয়ে সর্বোচ্চ ৩ উইকেট শিকার করেন আয়ুষি শুক্লা।


এর আগে প্রথমে ব্যাটিং পেলেও সেভাবে রানের চাকা সচল রাখতে পারেনি ভারত। ৫ ওভারে ২ উইকেটে ২৫ রান হয়ে যায় ভারতের স্কোর। এমন পরিস্থিতিতে প্রতিরোধ গড়ে তোলেন ভারতের অধিনায়ক নিকি প্রসাদ ও জি ত্রিশা। তৃতীয় উইকেটে ৪২ বলে ৪১ রানের জুটি গড়েন ত্রিশা ও প্রসাদ।

তবে ভারতীয় অধিনায়ক টি-টোয়েন্টি সুলভ ম্যাচ উপহার দিতে পারেননি। ২১ বলে ১ চারে করেছেন ১২ রান। ১২তম ওভারের পঞ্চম বলে প্রসাদকে বোল্ড করে জুটি ভাঙেন হাবিবা ইসলাম।


এরপর ভারত আর সেভাবে রান তুলতে পারেনি। বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিংয়ে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে ভারত। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১১৭ রানে থেমে যায় ভারতের ইনিংস। ৪৭ বলে ৫ চার ও ২ ছক্কায় ৫২ রান করেন ত্রিশা। বাংলাদেশের  হয়ে বল হাতে সর্বোচ্চ চার উইকেট নেন ফারজানা ইয়াসমিন।


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo