সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
১৯ ফেব্রুয়ারি ২০২৩, ০৬:৫৪ এএম

মোট পঠিত: ৩২৮

ব্যারিস্টার নাজমুল হুদা মারা গেছেন

Babul K.
ব্যারিস্টার নাজমুল হুদা মারা গেছেন
রাজনীতি

ডেইলি বাংলা টাইমস: সাবেক মন্ত্রী ও রাজনীতিবিদ ব্যারিস্টার নাজমুল হুদা মারা গেছেন। তার বয়স হয়েছিল ৮০ বছর। রোববার রাত ১০টা ২৫ মিনিটে রাজধানীর স্কয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

তৃণমূল বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আক্কাস আলী খান বিষয়টি তথ্য নিশ্চিত করেছন।

মাত্র তিন দিন আগে নিজের নতুন দল তৃণমূল বিএনপির নিবন্ধন পেয়ে আবার নতুন করে আলোচনায় এসেছিলেন আলোচিত এই রাজনীতিবিদ।

আক্কাস আলী খান গণমাধ্যমকে বলেন, স্কয়ার হাসপাতাল থেকে তার মরদেহ ধানমন্ডির নিজ বাসভবনে নেওয়া হবে। সেখান থেকে আগামীকাল সোমবার সংসদ ভবনে রাষ্ট্রীয় সম্মান প্রদর্শনের জন্য নেওয়া হবে। পরে দোহারে সর্বসাধারণের সম্মান প্রদর্শন ও জানাজার জন্য নেওয়া হবে। সময়সূচি পরিবারের সঙ্গে কথা বলে পরে জানানো হবে।

নির্বাচন কমিশন থেকে সবশেষ নিবন্ধিত রাজনৈতিক দল ‘তৃণমূল বিএনপি’র প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন নাজমুল হুদা। ১৯৯১, ১৯৯৬ ও ২০০১ সালে পরপর তিনবার ঢাকা-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।

১৯৭৭ সালে জিয়াউর রহমান ‘জাগো দল’ গঠন করলে নাজমুল হুদা যোগ দেন। পরের বছর বিএনপি গঠনের সময় ব্যারিস্টার নাজমুল হুদা দলটিতে যুক্ত হন। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান তাকে দলের নীতিনির্ধারণী ফোরাম স্থায়ী কমিটিতে নিয়েছিলেন। খালেদা জিয়াও দলের স্থায়ী কমিটিতে রেখেছিলেন হুদাকে।

১৯৯১ সালে বিএনপি সরকারে তথ্যমন্ত্রী ও পরের মেয়াদে তিনি যোগাযোগমন্ত্রী ছিলেন। ১/১১ পর তত্ত্বাবধায়ক সরকারের সময় তার বিরুদ্ধে তিনটি দুর্নীতির মামলা হয়েছিল। ২০১০ সালে ২১ নভেম্বর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া তাকে দল থেকে বহিষ্কার করেন। তখন তিনি বিএনপির ভাইস চেয়ারম্যান ছিলেন। বহিষ্কৃত হলেও তিনি বিএনপির দলীয় কাজ করতে থাকেন এবং ২০১১ সালের ৫ এপ্রিল তার সদস্য পদ ফিরিয়ে দেওয়া হয়।

২০১২ সালে বিএনপির সঙ্গে সম্পর্ক চুকিয়ে বিএনএফ নামে নতুন দল গঠন করেন তিনি। পরে সেই দল থেকে তাকেই বহিষ্কার করে ২০১৪ সালে এমপি হন দলটির প্রতিষ্ঠাকালীন প্রধান সমন্বয়ক আবুল কালাম আজাদ। এরপর বাংলাদেশ ন্যাশনাল অ্যালায়েন্স (বিএনএ) এবং বাংলাদেশ মানবাধিকার পার্টি (বিএমপি) নামে দুটি নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম গড়েন হুদা।


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo