সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
২০ অক্টোবর ২০২৪, ০৫:৪৮ পিএম

মোট পঠিত: ২৭২

বুঝে ওঠার আগেই ৫ উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ

Babul K.
বুঝে ওঠার আগেই ৫ উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ
খেলা

  দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে মুখোমুখি হয়েছে বাংলাদেশ দল। এই ম্যাচ দিয়ে ৯ বছর পর প্রোটিয়াদের আথিত্য দিচ্ছে টাইগাররা। তবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সাদা পোশাকে বাংলাদেশের অতীত পরিসংখ্যান মোটেও ভাল নেই। এখন পর্যন্ত জয়ের দেখা পায়নি শান্ত-লিটনরা। সেই বাধা ভেঙে জয়ে ফিরতে মিরপুর টেস্টে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। 

আগে ব্যাট করতে নেমে সেই পুরোনো ব্যাটিং ব্যর্থতার পরিচয় দিয়েছে টাইগার। ঢাকা টেস্টের প্রথম এক ঘণ্টায় কিছু বুঝে ওঠার আগেই ভাঙন ধরেছে ব্যাটিং লাইনআপে। ৫ উইকেট হারিয়ে বিপদে বাংলাদেশ। 

ইনিংসের দ্বিতীয় ওভারেই নিজেদের প্রথম উইকেট হারায় বাংলাদেশ। রানের খাতা না খুলেই সাজঘরে ফেরেন ওপেনার সাদমান ইসলাম। মুল্ডারের অফ স্টাম্পের বাইরের লেন্থ ডেলিভারি অযথাই মারতে যান সাদমান। দ্বিতীয় স্লিপে থাকা এইডেন মার্করামের ক্যাচ নিতে মোটেও বেগ পেতে হয়নি।

দ্বিতীয় উইকেটে ব্যাটিংয়ে নামা মুমিনুল হকও বেশিক্ষণ উইকেটে টিকে থাকতে পারেননি। ব্যক্তিগত মাত্র ৪ রানে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরে দলকে চাপে ফেলেছেন। লেগ সাইডে খেলতে যাওয়া মুমিনুলের ব্যাটে বল হালকা ছুঁয়ে উইকেটরক্ষণ কাইল ভেরেইন্নের গ্লাভসবন্দি হয়।

এরপর টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ফের আবার ব্যার্থতার পরিচয় দিয়েছেন। উইকেটে থিতু হওয়ার আগেই ব্যাক্তিগত ৭ রান করেই সাজঘরে ফেরেন তিনি। 

এদিকে শান্ত ফেরার পর ক্রিজে জয়ের সঙ্গী হন মুশফিকুর রহিম। তবে তিনিও আজ দলকে পথ দেখাতে ব্যর্থ হয়েছেন রাবাদার বলে বোল্ড আউট হয়ে সাজঘরে ফিরেন তিনি। দলীয় ৪০ রানে মুশফিক ফেরার পর লিটন দাসও ফিরেছেন দ্রুতই। টাইগার এই ব্যাটার সাজঘরে ফিরেন ১৩ বলে ১ রান করে। 

এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১৯.১ ওভারে ৫ উইকেট হারিয়ে ৪৫ রান।


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo