সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
১০ নভেম্বর ২০২৪, ০৪:০৩ পিএম

মোট পঠিত: ২০৭

বর্তমান পরিচিত পদ্ধতিতেই সুষ্ঠু নির্বাচন সম্ভব

Babul K.
বর্তমান পরিচিত পদ্ধতিতেই সুষ্ঠু নির্বাচন সম্ভব
জাতীয়

সাবেক প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ আবু হেনা বলেছেন, সংখ্যানুপাতিক বা আনুপাতিক, নির্বাচনে পদ্ধতিগত পরিবর্তনের দরকার নেই। বর্তমান পরিচিত পদ্ধতিতেই সুষ্ঠু নির্বাচন সম্ভব। 

তিনি বলেন, ইসি গঠনে যোগ্য ব্যক্তি দরকার। আইনের প্রয়োগ না হলে নির্বাচন অর্থবহ হবে না। সোমবার (১১ নভেম্বর) নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সভা শেষে তিনি এসব কথা বলেন।  মোহাম্মদ আবু হেনা বলেন, আগামী নির্বাচন সুষ্ঠ ও শান্তিপূর্ণ যেন হয় সেজন্য কিছু মতামত দিয়েছি। সংস্কার কমিশন সঠিক পথে আছে। 

তিনি আরও বলেন, শুধু আইন থাকলেই হবে না, আইনের প্রয়োগ করতে হবে নির্বাচনের সফলতার জন্য। নির্বাচন কমিশনে যোগ্য লোক দরকার ভালো নির্বাচনের জন্য। 

সাবেক এই প্রধান নির্বাচন কমিশনার বলেন, প্রার্থী নির্ধারণে তৃণমূলের ভোটাভুটি দরকার। নির্বাচনের পদ্ধতি পরিবর্তনের দরকার নেই। সংখ্যানুপাতিক নির্বাচন যেসব দেশে আছে তা খুব ভালো চলছে বলা যাবে না। রাজনৈতিক সরকারের অধীনেও সুষ্ঠু নির্বাচন সম্ভব, যদি সেই কমিটমেন্ট থাকে।

নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার বলেন, আমরা সাবেক প্রধান নির্বাচন কমিশনারের কথা শুনেছি। ওনার অভিজ্ঞতা শুনেছি। আমরা সব আইন-বিধি পর্যালোচনা করছি। আইনে কিছু ইস্যু পাওয়া গেছে সেগুলো কিভাবে প্রতিফলিত হবে তা নিয়ে ভাবছি। এ পর্যন্ত ১৭টি বৈঠক হয়েছে। আমরা সবার সঙ্গে কথা বলেই প্রস্তাব দেবো।


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo