সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
১০ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৪৭ এএম

মোট পঠিত: ২৭৩

বৃষ্টিবিঘ্নিত ম্যাচে লঙ্কানদের বিপক্ষে বড় জয় বাংলাদেশের

Babul K.
বৃষ্টিবিঘ্নিত ম্যাচে লঙ্কানদের বিপক্ষে বড় জয় বাংলাদেশের
খেলা

বিশ্বকাপ প্রস্তুতির অংশ হিসেবে ‘এ’ দলের মোড়কে বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটারদের বড় একটি অংশ শ্রীলঙ্কায় গিয়েছে। দুই ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটি বৃষ্টিতে ভেসে গেলেও দ্বিতীয়টি মাঠে গড়িয়েছে। যদিও বৃষ্টি বাধায় ওয়ানডে ম্যাচ রূপ নেয় টি-টোয়েন্টি ম্যাচে। যেখানে ৭ উইকেটের জয় নিয়ে সিরিজ নিশ্চিত করল রাবেয়া খানের দল।


কলম্বোতে আগে ব্যাট করে শ্রীলঙ্কা নারী ‘এ’ দল করেছে ৫ উইকেটে ১১৩ রান। জবাবে ব্যাট করতে নেমে ২ ওভার হাতে রেখে ৩ উইকেটেই লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশের নারীরা। লক্ষ্য তাড়ায় নেমে শুরুতেই ওপেনার শামিমা সুলতানাকে ১ রানে হারায় বাংলাদেশ। এরপর দিলারা ও মুর্শিদা মিলে গড়েন ৭৪ রানের জুটি। 


এই জুটিতেই অবশ্য ম্যাচ নিজেদের দিকে টেনে নেয় বাংলাদেশ। পেয়ে যায় জয়ের সুবাস। যদিও জয় নিশ্চিত করে ফেরা হয়নি তাদের কারো। ৩৪ বলে ৪৭ রান করে দিলারা আউট হলে ভাঙে এই জুটি। এরপর অবশ্য দ্রুত ফেরেন মুর্শিদাও। সমান ৩৪ বলে তার ব্যাটে ৩০ রান। ৩ উইকেট হারিয়ে বাংলাদেশের মেয়েদের রান তখন ৮২। 


এরপর আর কোনো বিপদ ঘটতে দেননি নিগার সুলতানা ও রিতু মনি। অবিচ্ছেদ্য জুটিতে ম্যাচ শেষ করে আসেন তারা। ২১ বলে ২৪ রানে জ্যোতি ও ১৬ বলে ১১ রানে অপরাজিত ছিলেন রিতু। দুই ওভার বাকি থাকতেই জয়ের বন্দরে নোঙ্গর করে বাংলাদেশের মেয়েরা।


এর আগে কলম্বোর একটি স্কুল মাঠে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় স্বাগতিক শ্রীলঙ্কা। যেখানে স্বাগতিক দলকে বল হাতে চেপে ধরে বাংলাদেশ। তাতে ১১৩ রানেই আটকে যায় তাদের ইনিংস। সাথিয়া সন্দীপনী করেন ইনিংস সর্বোচ্চ ৩৬ রান। মাইসা শিহানি খেলেন ২৫ রানের ইনিংস। বাংলাদেশের ফাহিমা খাতুন ১০ রান দিয়ে ২টি এবং রাবেয়া খান ১৮ রান দিয়ে ২ উইকেট তুলে নেন।


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo