সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
০৯ আগস্ট ২০২৩, ০৬:০১ পিএম

মোট পঠিত: ৩৬৬

ব্রহ্মপুত্র ও যমুনাসহ দেশের অধিকাংশ নদ-নদীর পানি বৃদ্ধি পাচ্ছে

Babul K.
ব্রহ্মপুত্র ও যমুনাসহ দেশের অধিকাংশ নদ-নদীর পানি বৃদ্ধি পাচ্ছে
জাতীয়

পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, ব্রহ্মপুত্র ও যমুনাসহ দেশের অধিকাংশ নদ-নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। পাউবোর বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র আজ এ কথা জানিয়েছে। এতে জানানো হয়েছে, ব্রহ্মপুত্র-যমুনা নদ-নদীসমুহের পানি বৃদ্ধি পাচ্ছে এবং আগামী ৭২ ঘন্টা পর্যন্ত তা অব্যাহত থাকতে পারে। ভারতের গঙ্গা নদীর পানি বৃদ্ধি পাচ্ছে এবং তা আগামী ৭২ ঘন্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে। অপরদিকে পদ্মা নদীর পানি স্থিতিশীল রয়েছে, যা আগামী ২৪ ঘন্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে। সতর্কীকরন কেন্দ্র জানায়, দেশের উত্তর-পূর্বাঞ্চলের সকল নদ-নদী সমুহের পানি বৃদ্ধি পাচ্ছে। আবহাওয়া সংস্থা সমুহের তথ্য অনুযায়ী আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টায় দেশের উত্তর-পূর্বাঞ্চল ও তৎসংলগ্ন উজানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। এই সময়ে এই অঞ্চলের প্রধান নদ-নদী সুরমা, কুশিয়ারা, মনু, খোয়াই, সারিগোয়াইন, ঝালুখালি, ভোগাই-কংশ, সোমেশ্বরী ও যদুকাটার পানি সময় বিশেষ দ্রুত বৃদ্ধি পেতে পারে। দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় পার্বত্য অববাহিকার প্রধান নদী মুহুরী, ফেনী, হালদা, কর্ণফুলী, সাঙ্গু এবং মাতামুহুরীর পানি কমতে শুরু করেছে। পূর্বাভাস কেন্দ্র আরো জানায় আগামী ২৪ ঘন্টায় চট্টগ্রাম ও বান্দরবান জেলার নি¤œাঞ্চলের বন্যা পরিস্থিতির উন্নতি অব্যাহত থাকতে পারে। সাঙ্গু নদীর পানি বান্দরবান পয়েন্টে বিপদসীমার ১৪ দশমিক ৮০ মিটার এবং চট্টগ্রামের দোহাজারী পয়েন্টে ৬ দশমিক ৫৫ মিটার ওপর দিয়ে বয়ে যাচ্ছে দেশের নদ-নদী সমুহের ১০৯টি পয়েন্টের মধ্যে ৭০টি পয়েন্টে পানি বৃদ্ধি পেয়েছে এবং ৩৮টি পয়েন্টে পানি হ্রাস পেয়েছে। আর অপরিবর্তিত অবস্থায় রয়েছে একটি পয়েন্টে। সূত্র: বাসস


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo