সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
১৮ ফেব্রুয়ারি ২০২৩, ০১:৪৯ এএম

মোট পঠিত: ৩৩৯

ব্রাউজিং আরও সহজ করতে নতুন ফিচার আনল গুগল

Babul K.
ব্রাউজিং আরও সহজ করতে নতুন ফিচার আনল গুগল
বিজ্ঞান ও প্রযুক্তি

ডেইলি বাংলা টাইমস: মোবাইল অপারেটিং সিস্টেমের ইন-অ্যাপ ব্রাউজিংকে আরও সহজ করতে নতুন ফিচার আনল গুগল। এতে রয়েছে পার্সিয়াল কাস্টম ট্যাব এবং অটো-ফিলিং পাসওয়ার্ডের মতো চমকপ্রদ সুবিধা।

পার্সিয়াল কাস্টম ট্যাবের মাধ্যমে ডেভেলপাররা প্রাথমিক ভাবে ট্যাবের ওপর আরও নিয়ন্ত্রণ পাবে। যার অর্থ ব্যবহারকারী কোনও আর্টিকেলের লিংকে ক্লিক করলে একটি ট্যাব হাফ স্ক্রিনেও ব্যবহার করতে পারবে।

নতুন ফিচারটি ব্যবহারকারীদের একইসঙ্গে অ্যাপ্লিকেশন এবং ইন-অ্যাপ ব্রাউজারগুলোর সঙ্গে ইন্টারঅ্যাক্ট করার সুযোগ দেবে।  ফলে ব্যবহারকারীরা আরও নির্বিঘ্ন ব্রাউজিং করতে পারবে। ফিচারটি ক্রোমসহ নির্বাচিত ইন-অ্যাপ ব্রাউজারগুলোতেও ব্যবহার করা যাবে।

এছাড়াও গুগল ওয়েবভিউতে ক্রোম কাস্টম ট্যাব ব্যবহার করছে। গুগলের মতে, ক্রোম কাস্টম ট্যাবগুলো ওয়েবভিউয়ের চেয়েও বেশি কার্যকর। গুগলের এই নতুন ফিচারের লক্ষ্য হলো মোবাইল ডিভাইসগুলোতে ইন-অ্যাপ ব্রাউজিংয়ের সুবিধা আরও নির্বিঘ্ন এবং ব্যবহারকারী বান্ধব করা।

পার্সিয়াল কাস্টম ট্যাব এবং অটো-ফিলিং পাসওয়ার্ড ফিচার ডেভেলপারদের জন্য অনেক কার্যকরী হতে পারে, যার মাধ্যমে তারা ব্যবহারকারীদের আরও সুশৃঙ্খল ব্রাউজিং সুবিধা প্রদানে সক্ষম হবে।

এদিকে ওয়েবভিউগুলো ডেভেলপারদের নিজস্ব ইন-অ্যাপ ব্রাউজার তৈরি করার অনুমতি দেয়। তবে ক্রোম কাস্টম ট্যাবগুলোকে ডেভেলপারদের জন্য ভালো বিকল্প করে তুলতে আরও কাজ করতে হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo