সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
১৬ সেপ্টেম্বর ২০২৩, ০৬:১৯ পিএম

মোট পঠিত: ৩৩১

ব্রাজিলে বিমান বিধ্বস্ত হয়ে নিহত ১৪

Babul K.
ব্রাজিলে বিমান বিধ্বস্ত হয়ে নিহত ১৪
আন্তর্জাতিক

ব্রাজিলের উত্তরাঞ্চলীয় অ্যামাজন রাজ্যে একটি বিমান বিধ্বস্ত হয়ে ১৪ জন নিহত হয়েছেন। রাজ্যের রাজধানী মানাউস থেকে প্রায় ৪০০ কিলোমিটার দূরে বার্সেলোস প্রদেশে স্থানীয় সময় শনিবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় মেয়রের বরাত দিয়ে গণমাধ্যম সিএনএন এ তথ্য জানিয়েছে।

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স (সাবেক টুইটার) বার্তায় গভর্নর উইলসন লিমা বলেন, দুর্ঘটনায় ১২ যাত্রী এবং দুই ক্রু নিহত হয়েছেন।


বিমানের কেউ বেঁচে নেই বলেও জানিয়েছে ব্রাজিলের গণমাধ্যম। বিমানটি মানাউস থেকে বার্সেলোসে যাচ্ছিল।

বিমানের ১২ আরোহী ও দুই ক্রু সদস্যের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন গভর্নর। তিনি বলেন, শুরু থেকেই আমাদের বিভিন্ন দল প্রয়োজনীয় সহায়তা দিতে কাজ করছে। নিহতদের পরিবার ও স্বজনদের প্রতি আমার সমবেদনা।

এদিকে মানাউস অ্যারোট্যোক্সি নামক একটি এয়ারলাইন বিবৃতি জারি করে বিমান দুর্ঘটনার কথা নিশ্চিত করেছে। এছাড়া এই ঘটনায় তদন্ত করার কথাও জানিয়েছে তারা। কিন্তু দুর্ঘটনায় মৃত্যু বা আহতদের বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি সংস্থাটি।

অবশ্য ব্রাজিলের গণমাধ্যমের খবরে বলা হয়েছে, দুর্ঘটনায় কেউ বেঁচে নেই।

মানাউস অ্যারোট্যোক্সির বিবৃতিতে বলা হয়েছে, ‘আমরা এই কঠিন সময়ে ভুক্তভোগীদের গোপনীয়তা রক্ষা করছি এবং তদন্তের অগ্রগতির সাথে সাথে সমস্ত প্রয়োজনীয় তথ্য ও আপডেট প্রদান করতে থাকব।’

অবশ্য ব্রাজিলের কিছু সংবাদমাধ্যম জানিয়েছে, বিমান দুর্ঘটনায় নিহতদের মধ্যে মার্কিন নাগরিকও রয়েছে। যদিও রয়টার্স সেসব তথ্য নিশ্চিত করতে পারেনি।


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo