সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
২৩ মার্চ ২০২৩, ০৮:৪১ পিএম

মোট পঠিত: ৩৩৮

বৈদ্যুতিক খুঁটিতে বিআরটিসি বাসের ধাক্কা, প্রাণ গেল ২ জনের

Babul K.
বৈদ্যুতিক খুঁটিতে বিআরটিসি বাসের ধাক্কা, প্রাণ গেল ২ জনের
সারা দেশ

 ডেইলি বাংলা টাইমস: ঝালকাঠির রাজাপুর উপজেলার কানুদাসকাঠি এলাকায় বিআরটিসির একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগেছে। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হয়েছেন।

নিহতদের মধ্যে একজন ওই গাড়ির সুপারভাইজার এবং অপরজন যাত্রী। শুক্রবার (২৪ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনা কবলিত বাসের আহত যাত্রীদের উদ্ধার করেছেন।

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলক চন্দ্র রায় জানান, বরিশাল-পাথরঘাটা সড়কের রাজাপুর উপজেলার কানুদাসকাঠি এলাকায় যাত্রীবাহী বিআরটিসির একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই বাসের সুপার ভাইজার ও একজন যাত্রী নিহত হয়েছে। বাসে আরোহী ৩০ যাত্রী গুরুতর আহত হয়েছেন। নিহতের বিস্তারিত পরিচয় এখনও পাওয়া যায়নি।

তিনি আরও জানান, খবর পেয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করেছে। তাদের মধ্যে গুরুতর আহত ওই বাসের চালককে বরিশালে পাঠানো হয়েছে। বাকি আহতদের রাজাপুর ও ভান্ডারিয়া হাসপাতালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo