সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
২৫ ডিসেম্বর ২০২৩, ০৬:০৫ এএম

মোট পঠিত: ৩১৩

বিভিন্ন প্রতীকে আওয়ামী লীগের লোকজনই প্রার্থী হয়েছেন: জিএম কাদের

Babul K.
বিভিন্ন প্রতীকে আওয়ামী লীগের লোকজনই প্রার্থী হয়েছেন: জিএম কাদের
রাজনীতি

জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, আসন্ন নির্বাচনে আওয়ামী লীগ তাদের একাধিক প্রার্থী দাঁড় করিয়েছে। বিভিন্ন প্রতীকে আওয়ামী লীগের লোকজনই প্রার্থী হয়েছেন। এখন তারা জাতীয় পার্টিকে হয়রানি করছে। জাতীয় পার্টি ভয় করেনা। তারা হয়রানি করলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে।

সোমবার (২৫ ডিসেম্বর) দুপুরে রংপুরের মিঠাপুকুর বাসষ্টন্ডে এক পথসভায় তিনি এ কথা বলেন। জিএম কাদের বলেন, দেশের মানুষ আজ শান্তিতে নেই। জাতীয় পার্টি ক্ষমতায় থাকাকালে মানুষ শান্তিতে ছিল। আবার শান্তি ফিরিয়ে আনার জন্য পরিবর্তন দরকার আর পরিবর্তনের জন্য জাতীয় পার্টিকে ক্ষমতায় আসতে হবে।


নেতা-কর্মীদের উদ্দেশে জাপা চেয়ারম্যান বলেন, আপনারা ভয় করবেন না। নির্বিঘ্নে লাঙ্গলে ভোট দেবেন। জাতীয় পার্টি আপনাদের ভোটে ক্ষমতায় আসবে।


মিঠাপুরের পথসভায় রংপুর-৫ আসনে জাপার প্রার্থী আনিছুর রহমান আনিছকে পরিচয় করিয়ে দেন জাপা চেয়ারম্যান। তার জন্য সবার কাছে ভোট চান।


পথসভায় বক্তব্য রাখেন রংপুর সিটি করর্পোরেশনের মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তফা, স্থানীয় জাপা নেতা আবদুল হালিম। পথসভা শেষে তিনি সড়কপথে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা করেন।



খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo