সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
০৭ অক্টোবর ২০২৩, ০৭:৪৭ এএম

মোট পঠিত: ৩৫৩

বিশ্বকাপ বাংলাদেশের উড়ন্ত সূচনা

Babul K.
বিশ্বকাপ বাংলাদেশের উড়ন্ত সূচনা
খেলা

বিশ্বকাপ শুরুর আগে মাঠের বাইরের খবরে উত্তপ্ত ছিল দেশের ক্রিকেট অঙ্গন। সেই প্রভাব বিশ্বকাপ দলেও পড়বে বলে ধারণা করেছিল অনেকে। তবে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে তা কিছুই চোখে পড়েনি। দাপুটে জয়ে বিশ্বকাপ মিশন শুরু করলো বাংলাদেশ।


বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানকে ৬ উইকেটে হারিয়েছে সাকিব আল হাসানের দল। এই দলকে নেতৃত্ব দিয়েছেন সামনে থেকে। বল হাতে নিয়েছে মূল্যবান তিনটি উইকেট। শনিবার (৭ অক্টোবর) ধর্মশালায় জিতে আফগানদের ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ।


ব্যাট করতে নেমে ভালো শুরু করলেও টাইগারদের দাপুটে বোলিংয়ে মাত্র ১৫৭ রানে অলআউট হয় আফগানরা। দলের পক্ষে সর্বোচ্চ ৪৭ রান করেন রহমানুল্লাহ গুরবাজ। সাকিব ও মিরাজ নেন ৩টি করে উইকেট।


১৫৭ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ভালো শুরুর আভাস দেন দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও লিটন দাস। তবে দলীয় ১৯ রানে ১৩ বলে ৫ রান করে রান আউটে কাটা পড়েন তামিম।


এরপর দলীয় ২৭ রানে ফজলহক ফারুকির বলে বোল্ড হয়ে সাজঘরে ফিরে যান লিটন। তার বিদায়ের পর নাজমুল হোসেন শান্ত ও মেহেদি হাসান মিরাজ মিলে হাল ধরেন। দেখেশুনে ব্যাট করতে থাকেন এই দুই ব্যাটার।


সাবলীল ব্যাটিংয়ে ৫৮ বলে ফিফটি তুলে নেন মিরাজ। ৯৭ রানের জুটি গড়েন মিরাজ-শান্ত। এরপর দলীয় ১২৪ রানে ৭৩ বলে ৫৮ রান করে আউট হন মিরাজ।


এরপর ক্রিজে আসেন সাকিব আল হাসান। তবে সুবিধা করতে পারেননি তিনি। ১৯ বলে ১৪ রান করে সাজঘরে ফিরে যান। এরপর মুশফিকুর রহিমকে সঙ্গে নিয়ে ৯২ বলে হাতে রেখে দলের জয় নিশ্চিত করেন শান্ত। মুশফিক ৩ বলে ২ ও শান্ত ৮৩ বলে ৫৯ রানে অপরাজিত থাকেন।


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo