সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
০৪ মার্চ ২০২৩, ০৭:২১ পিএম

মোট পঠিত: ৩৬৫

বিস্ফোরণের কারণ অজানা, ভবনটি ঝুঁকিপূর্ণ

Babul K.
বিস্ফোরণের কারণ অজানা, ভবনটি ঝুঁকিপূর্ণ
আইন-আদালত

ডেইলি বাংলা টাইমস: রাজধানীর সায়েন্সল্যাবে একটি ভবনে বিকট শব্দে ঘটা বিস্ফোরণের কারণ সম্পর্কে এখনও নিশ্চিত হতে পারেনি সংশ্লিষ্টরা। তবে শর্ট সার্কিট, এসি কিংবা গ্যাস থেকে এ বিস্ফোরণের ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।


ভবনটির দুই পাশের দেওয়ালসহ আংশিক ধসে পড়ার ঘটনায় ভবনটিকে ঝুঁকিপূর্ণ বলছে পুলিশ। তাই আপাতত এতে কাউকে না প্রবেশ করতে পুলিশের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।


রোববার (৫ মার্চ) ক্ষতিগ্রস্ত ভবনটি পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা জানান ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার  ড. খ. মহিদ উদ্দিন।  


তিনি বলেন, ভবনের অবস্থা এখন পর্যন্ত খুবই ঝুঁকিপূর্ণ, অবস্থা ভালো নয়। ভবনটির তৃতীয় তলায় ছোট ছোট অফিস ছিল এবং একটি ইনস্যুরেন্স কোম্পানির অফিস ছিল। আমি মনে করি এই মুহূর্তে ভবনটিতে কারো প্রবেশ করা উচিত হবে না। আমরা ঝুঁকি নিয়ে পুলিশের পক্ষ থেকে ঘটনাস্থল ঘুরে এসেছি পরিদর্শন করেছি।


আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রাথমিকভাবে বিস্ফোরণের কারণ বলা যাচ্ছে না। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে চারটি কারণে এখানে বিস্ফোরণের ঘটনা ঘটতে পারে। শর্ট সার্কিট, জমে থাকা গ্যাস, গ্যাস সিলিন্ডার বা এসি বিস্ফোরণের কারণে এটি হতে পারে। তবে তদন্ত শেষ হলে সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে।


হতাহতের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমরা শুনেছি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও পপুলার হাসপাতাল মিলে ১২-১৩ জন আহত হয়েছেন। এদের মধ্যে ৪-৫ জনের অবস্থা গুরুতর। আর শুনেছি ৩ জন মারা গেছে।


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo