সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
১৬ মার্চ ২০২৪, ০৬:৪৪ এএম

মোট পঠিত: ৩১০

বিরোধী দলগুলাকে নিশ্চিহ্ন করতে চায় সরকার : মঈন খান

Babul K.
বিরোধী দলগুলাকে নিশ্চিহ্ন করতে চায় সরকার : মঈন খান
রাজনীতি

শুধু নির্যাতন নয়, সরকার বিরোধী দলগুলোকে নিশ্চিহ্ন করে দিতে চায় বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। আজ শনিবার সদ্য কারামুক্ত যুবদলের ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম পলের বাসায় খোঁজখবর নিতে গিয়ে সাংবাদিকদের কাছে তিনি এই মন্তব্য করেন।

মঈন খান অভিযোগ করেন, সরকার শুধু বিরোধীদলের ওপর নির্যাতন করছে না, তারা তো এখন বিরোধী দলগুলোকে নিশ্চিহ্ন করে দিতে চায়।তিনি বলেন, পরপর তিনটি নির্বাচন গায়ের জোরে করে সরকার ভাবছে, তারা জয়ী হয়েছে। আসলে সরকারের যেটা হয়েছে, সেটা হচ্ছে তাদের চরম পরাজয়। পরাজয় এই কারণে যে সরকারকে ১২ কোটি ভোটার প্রত্যাখ্যান করেছে।


‘বিরোধীদলের ওপরে জুলুম করে, নির্যাতন করে নিশ্চিহ্ন করা যাবে না। আমরা জনগণের শক্তিতে বিশ্বাসী।’ ‘বিএনপি আন্দোলনের সক্ষমতা হারিয়ে ফেলেছে’ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় মঈন খান বলেন, বিএনপি যদি আন্দোলনের সক্ষমতা হারিয়ে ফেলত, তাহলে দিন দিন কেন আমরা সরকারের কাছ থেকে হুমকি পাচ্ছি।


যুবদলের ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম পল বলেন, জেলখানার ভেতরে অমানবিক নির্যাতন করা হয়েছে। গণতান্ত্রিক রাষ্ট্রে এটা হওয়া উচিত না। র‌্যাব, পুলিশ, ডিবি কার্যালয়ে যে ইনস্ট্রুমেন্ট ব্যবহার করা হয়েছে, যেগুলো বড় ক্রিমিনালের জন্য সেগুলো রাজনৈতিক নেতাদের জন্য ব্যবহার করা হয়েছে।


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo