সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
১৭ মে ২০২৩, ১১:১৬ পিএম

মোট পঠিত: ৩১৫

বিএনপির আবারো নতুন কর্মসূচি

Babul K.
বিএনপির আবারো নতুন কর্মসূচি
রাজনীতি

  ডেইলি বাংলা টাইমস: আবারো নতুন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। কর্মসূচির মধ্যে রয়েছে আগামী ২৩ ও ২৮ মে ঢাকা ছাড়া সব মহানগর পদযাত্রা কর্মসূচি হবে। বৃহস্পতিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কর্মসূচির ঘোষণা দেন।


এসময় তিনি বলেন, উচ্চ আদালতের নির্দেশনা অধিনস্থ আদালত এবং সরকারের অবজ্ঞা, গায়েবি মামলায় নির্বিচারে গ্রেপ্তার, মিথ্যা মামলা ও পুলিশি হয়রানি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বিদ্যুতের লোডশেডিং, আওয়ামী সরকারের সর্বগ্রাসী দুর্নীতিসহ ১০ দফা বাস্তবায়নের দাবিতে এ কর্মসূচি হবে। ইতোমধ্যে এ দাবিতে গতকাল বুধবার ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণে বিএনপির পদযাত্রায় সাধারণ মানুষের বিপুল সমাগম ঘটেছে।


এর আগে গত ১৩ মে রাজধানীর নয়াপল্টানে অনুষ্ঠিত সমাবেশ থেকে চার দিনের কর্মসূচি ঘোষণা করে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।


১৯ মে ঢাকা মহানগর উত্তরসহ ২৮ জেলায় ও মহানগরে জন সমাবেশ। ২০ মে ঢাকা মহানগর দক্ষিণসহ ২১ জেলা ও মহানগর জন সমাবেশ। ২৬ মে ঢাকা উত্তর মহানগর সহ ১৯ জেলা ও মহানগর জন সমাবেশ এবং ২৭ মে ঢাকা দক্ষিণ মহানগরসহ ১৫ জেলা শান্তিপূর্ণভাবে জন সমাবেশের ঘোষণা করেছে দলটি।


এরপর কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির বাইরেও ঢাকা মহানগরে পৃথক চার পদযাত্রার কর্মসূচি ঘোষণা করে উত্তর ও দক্ষিণ বিএনপি। এর অংশ হিসাবে গতকাল উত্তর ও দক্ষিণে পৃথকভাবে পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে। আগামী ২৩ মে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ পৃথকভাবে আরো দুটি পদযাত্রা করবে।


আগামী ৩০ মে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ১৩ দিনের কর্মসূচি ঘোষণা করেছে দলটি।


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo