সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
১৭ মার্চ ২০২৫, ০৭:৪৯ এএম

মোট পঠিত: ২৭১

বিএনপিকে মিডিয়া ট্রায়ালের মুখোমুখি করা হচ্ছে: তারেক রহমান

Babul K.
বিএনপিকে মিডিয়া ট্রায়ালের মুখোমুখি করা হচ্ছে: তারেক রহমান
রাজনীতি

 বিএনপি আগামীতে ক্ষমতায় যেতে পারে এমনটা স্পষ্ট হওয়ার পর দলটির বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে বলে অভিযোগ করেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপিকে মিডিয়া ট্রায়ালের মুখোমুখি করা হচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি।


সোমবার (১৭ মার্চ) সন্ধ্যায় বিএনপির অনলাইন অ্যাক্টিভিস্টদের ইফতার মাহফিলে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এই কথা বলেন।


বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, দেশের বিরুদ্ধে যে ষড়যন্ত্র ছিল তা আবারও শুরু হয়েছে। বিএনপির যখন অধিকাংশ মানুষের সমর্থন পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে তখনই মিডিয়া ট্রায়াল শুরু হয়েছে। ওয়ান ইলেভেনের মতো বিএনপিকে মিডিয়া ট্রায়ালে নিয়ে যাওয়া হচ্ছে।


তারেক রহমান বলেন, ধীরে ধীরে বাংলাদেশের গণতন্ত্র ও বিএনপির বিরুদ্ধে একটি বিশাল ষড়যন্ত্র গড়ে উঠেছে। সেই ষড়যন্ত্র মোকাবেলায় অনলাইন অ্যাক্টিভিস্টদের সহযোগিতা এখন বেশি করে প্রয়োজন।


যুক্তি-তর্ক দিয়ে নতুন ভোটারদের বিএনপির প্রতি অনুপ্রাণিত করতে অনলাইন অ্যাক্টিভিস্টদের প্রতি আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।


সংক্ষিপ্ত বক্তব্যে তারেক রহমান বলেন, একটি মহল বিএনপি ও বাংলাদেশি জাতীয়তাবাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। এক এগারোর মতো বিএনপির বিরুদ্ধে নানা বানোয়াট অভিযোগ তোলা হচ্ছে।


বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, জনগণের জন্য একটি জবাবদিহিতামূলক সরকার প্রতিষ্ঠা করতে হবে। মতপার্থক্য ভুলে সবাইকে ঐক্যবদ্ধ থেকে আগামী দিনের সব প্রতিকূলতা মোকাবিলা করতে হবে।


দেশের উন্নয়নে সবসময় বিএনপি ভূমিকা রেখেছে মন্তব্য করে তারেক রহমান বলেন, সংসদের মাধ্যমে জবাবদিহিতার সরকারই প্রকৃত উন্নয়ন করতে পারবে। স্বৈরাচারের রক্তচক্ষু উপেক্ষা করে বিএনপিই আড়াই বছর আগে সংস্কার প্রস্তাবনা দিয়েছে। এগুলো তরুণ ভোটারকে বোঝাতে হবে।


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo