সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
০১ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৫৬ এএম

মোট পঠিত: ২২১

বিএনপি বারবার ফিনিক্স পাখির মতো জেগে উঠেছে: মির্জা ফখরুল

Babul K.
বিএনপি বারবার ফিনিক্স পাখির মতো জেগে উঠেছে: মির্জা ফখরুল
রাজনীতি


বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলটির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে পুষ্পস্তবক অর্পণকালে সাংবাদিকদের জানিয়েছেন, “বিএনপি গণতন্ত্রকে পুনরুদ্ধারের জন্য দীর্ঘ সংগ্রাম করেছে, লড়াই করছে। বারবার চেষ্টা করা হয়েছে বিএনপিকে ধ্বংস করার। কিন্তু বিএনপি ফিনিক্স পাখির মতো প্রতিবার জিয়াউর রহমানের আদর্শ, খালেদা জিয়ার আদর্শ নিয়ে জেগে উঠেছে।”


মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “আজকের এই দিনটি বিএনপির জন্য যেমন গুরুত্বপূর্ণ, তেমনি সারাদেশের মানুষের জন্য গুরুত্বপূর্ণ। কেননা, এই দলটি গঠনের মধ্য দিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে দূরদর্শিতার পরিচয় দিয়েছিলেন, তা অনস্বীকার্য। বিএনপি এ দেশের রাজনীতি ও অর্থনীতিতে মৌলিক পরিবর্তন নিয়ে এসেছে এবং একদলীয় শাসন ব্যবস্থা থেকে জিয়াউর রহমান আবার বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে এনেছেন।”


‘বিএনপির মূল আদর্শ বাংলাদেশি জাতীয়তাবাদ। জিয়াউর রহমান খুবই অল্প সময়ের মধ্যে রাজনৈতিক পরিবর্তন এনেছিলেন, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করেছিলেন, মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করেছিলেন, বিচার বিভাগে স্বাধীনতা নিশ্চিত করেছিলেন। একই সঙ্গে তিনি মুক্তবাজার অর্থনীতি প্রবর্তন করেছিলেন, যার ফলে অর্থনীতিতে আমূল পরিবর্তন হয়েছে’-উল্লেখ করেন তিনি।


বিএনপি মহাসচিব বলেন, “বিএনপি গত ১৫ বছর যে সংগ্রাম করেছে, নির্বাসিত অবস্থায় তার নেতৃত্ব দিয়েছেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপিকে ধ্বংস করার জন্য বিএনপির প্রায় ৬০ লাখ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে, প্রায় ২০ হাজার মানুষকে হত্যা করা হয়েছে, এক হাজার ৭০০ নেতাকর্মীকে গুম করা হয়েছে। আল্লাহর রহমতে ছাত্র-জনতার আন্দোলনের মধ্য দিয়ে আমরা সেই ভয়াবহ ফ্যাসিবাদ থেকে মুক্ত হতে পেরেছি। এখন আমাদের সামনে চ্যালেঞ্জ হচ্ছে, আগামী ফেব্রুয়ারির নির্বাচন সুষ্ঠুভাবে করতে সর্বতোভাবে সহযোগিতা করা।”


‘জনগণের সমর্থনের মধ্য দিয়ে যদি বিএনপি রাষ্ট্র পরিচালনা দায়িত্ব পায়, তাহলে নিঃসন্দেহে আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে বিএনপি বাংলাদেশে একদিকে রাজনৈতিক পরিবর্তন ঘটাবে, অন্যদিকে অর্থনৈতিক প্রবৃদ্ধি ঘটাবে। এবং নিঃসন্দেহে বাংলাদেশকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে’-যোগ করেন বিএনপির এ নেতা।


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo