সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
০৮ অক্টোবর ২০২৩, ০৭:৫৮ পিএম

মোট পঠিত: ৩৫৫

বিদেশিরা সার্বক্ষণিক নজরে রাখছে, অ্যাকশন নিচ্ছে: আমীর খসরু

Babul K.
বিদেশিরা সার্বক্ষণিক নজরে রাখছে, অ্যাকশন নিচ্ছে: আমীর খসরু
রাজনীতি

যুক্তরাষ্ট্রসহ বিশ্বের গণতান্ত্রিক দেশগুলো নিরপেক্ষ, গ্রহণযোগ্য আন্তর্জাতিক মানের বিশ্বাসযোগ্য, অংশিদারিত্বমূলক নির্বাচন দেখতে চায় বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। এর সাথে নিরপেক্ষ-তত্ত্বাবধায়ক সরকারের দাবির কোনো ব্যবধান নেই বলেও উল্লেখ করেন তিনি।

সোমবার (৯ অক্টোবর) মার্কিন প্রাক-নির্বাচন পর্যবেক্ষক দলের সঙ্গে বৈঠক শেষে বিএনপির এই নেতা বলেন, শেখ হাসিনার অধীনে নির্বাচন হলে তারা (বিদেশিরা) যা চাচ্ছে, তা হবে না। নিরপেক্ষ, গ্রহণযোগ্য আন্তর্জাতিক মানের বিশ্বাসযোগ্য নির্বাচন এই সরকারের অধীনে হবে না বলেই তারা কথাগুলো বলে যাচ্ছে। সার্বক্ষণিক নজরে রাখছে, অ্যাকশন নিচ্ছে।

বাংলাদেশে সংসদ নির্বাচনের জন্য তাদের পূর্ণাঙ্গ পর্যবেক্ষক দল পাঠাবে না ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এ প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, যুক্তরাষ্ট্র থেকেও একই উদ্দেশ্যে প্রাক-নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধিদল এসেছে। তারা নির্বাচনের পরিবেশ পর্যবেক্ষণ করছে, আগামী দিনে সুষ্ঠু নির্বাচন হবে কিনা।

আমীর খসরু বলেন, সকলের মনে বাংলাদেশের নির্বাচন নিয়ে যে প্রশ্ন জেগেছে, তারা (মার্কিন প্রতিনিধিদল) সেই প্রেক্ষাপটে বাংলাদেশে এসেছে। তারা অনেকের সাথে কথা বলেছে, আমাদের সাথেও কথা হচ্ছে, আরও অনেকের সঙ্গে কথা বলবে। তবে কথা একটাই ঘুরেফিরে, নিরপেক্ষ, গ্রহণযোগ্য আন্তর্জাতিক মানের বিশ্বাসযোগ্য, অংশগ্রহণমূলক নির্বাচন হতে হবে। এটা হতে হলে কী প্রয়োজন, সেটা কীভাবে করা যায়...। আমরা দীর্ঘদিন ধরেই বিএনপির পক্ষ থেকে বলে এসেছি, শেখ হাসিনার অধীনে নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়।

আওয়ামী লীগ বিগত নির্বাচনগুলোতে মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছে উল্লেখ করে তিনি বলেন, আজকে যাদের বয়স ৩০-৩২ হয়েছে, তারা বিগত নির্বাচনগুলোতে ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি, তাদের প্রতিনিধি নির্বাচন করতে পারেনি। অবস্থার কোনো পরিবর্তন হয়নি, বরং অবনতি হয়েছে। এখন নিপীড়ন-নির্যাতনসহ ভোট চুরির প্রকল্প আরও অধিকতর শক্তিশালী হয়েছে। তারা ভোট চুরির প্রকল্পকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে।

আওয়ামী লীগ বিচারবিভাগ থেকে শুরু করে আইনশৃঙ্খলা বাহিনী, সরকারি কর্মকর্তা, অধিকার থেকে শুরু করে ব্যবসায়ী, রাজনীতিবিদসহ একটা প্রজেক্ট করেছে, যে প্রজেক্টের মাধ্যমে আবারও তারা বাংলাদেশের মানুষের ভোট চুরির পভিপ্রায়ে কাজ করে যাচ্ছে। এখান থেকে মুক্ত হতে হলে আমাদের এক দফা দাবি- শেখ হাসিনার, এই সরকারের পদত্যাগ করতে হবে। একটা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হতে হবে, সংসদ বাতিল করতে হবে। নির্বাচন কমিশন বাতিল করে সকলের মতামতের ভিত্তিতে নির্বাচন কমিশন গঠন করতে হবে। সবকিছু সমাধান করে নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে দেশে একটি নির্বাচিত সংসদ গঠন করতে হবে, যারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে।

মার্কিন প্রতিনিধিদল কিছু বলছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, তারা এসেছে পর্যবেক্ষণের জন্য, যেমন এসেছিল ইউরোপীয় ইউনিয়ন। তারা দেশের মানুষের সাথে কথা বলে সিদ্ধান্ত নেবে পর্যবেক্ষক পাঠাবে কিনা। তারা এ দেশের জনগণের মতামত নেবে, সিদ্ধান্ত নেবে।


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo