সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
২৬ এপ্রিল ২০২৩, ০৪:০১ এএম

মোট পঠিত: ৩৩৯

বিদেশি সংস্থার সম্পদ নিয়ন্ত্রণের ডিক্রিতে সই করলেন পুতিন

Babul K.
বিদেশি সংস্থার সম্পদ নিয়ন্ত্রণের ডিক্রিতে সই করলেন পুতিন
আন্তর্জাতিক

ডেইলি বাংলা টাইমস: ইউক্রেনে যুদ্ধ এবং এ নিয়ে পশ্চিমা দেশগুলোর সঙ্গে উত্তেজনার মধ্যে দু’টি বিদেশি সংস্থার সম্পদ দখলের ডিক্রিতে সই করলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আর এই পদক্ষেপে প্রয়োজনে অন্যান্য কোম্পানির বিরুদ্ধেও একই ধরনের পদক্ষেপ নিতে পারে মস্কো। বুধবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।


প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার দুটি বিদেশি জ্বালানি সংস্থার রাশিয়ান সম্পদের ওপর অস্থায়ী নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার একটি ডিক্রিতে স্বাক্ষর করেছেন পুতিন।


পুতিনের স্বাক্ষরিত ডিক্রি অনুযায়ী-মস্কো ইতোমধ্যেই ইউনিপার এসইর রাশিয়ান বিভাগ এবং ফিনল্যান্ডের ফোর্টাম ওইজ-এর সম্পদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। মূলত বিদেশে রাশিয়ান সম্পদ জব্দ করা হলে সেটির প্রতিশোধের সম্ভাব্য রূপরেখা ঠিক কি হবে তা এই ডিক্রিতে দেখা যাচ্ছে।


ডিক্রিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র এবং অন্যদের কাছ থেকে ‘অবন্ধুসুলভ এবং আন্তর্জাতিক আইনের পরিপন্থি’ পদক্ষেপের প্রতিক্রিয়া জানাতে রাশিয়াকে জরুরিভাবে পদক্ষেপ নিতে হয়েছে। সম্পদের ওপর অস্থায়ী নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার জন্য বিদেশি ওই দু’টি প্রতিষ্ঠানের শেয়ার রাশিয়ার ফেডারেল সরকারি সম্পত্তি সংস্থা রোসিমুশচেস্টভোর অস্থায়ী নিয়ন্ত্রণে রাখা হয়েছে বলেও ডিক্রিতে বলা হয়েছে।


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo