সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
২৫ এপ্রিল ২০২৪, ০৭:৩৫ এএম

মোট পঠিত: ২৭৮

বেনজীরের নগদ অর্থের তথ্য চে‌য়ে বিএফআইইউতে দুদ‌কের‌ চি‌ঠি

Babul K.
বেনজীরের নগদ অর্থের তথ্য চে‌য়ে বিএফআইইউতে দুদ‌কের‌ চি‌ঠি
আইন-আদালত

ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ ও তাঁর পরিবারের সদস্যদের নগদ অর্থের তথ্য চেয়ে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটকে (বিএফআইইউ) চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশনের (দুদক)। গত সোমবার সংস্থা‌টির প্রধান কার্যালয়ের উপপ‌রিচালক হা‌ফিজুল ইসলাম এ চি‌ঠি পা‌ঠি‌য়ে‌ছেন। 

সূত্র জানায়, আগামী ১৫ মের মধ্যে দুদককে এসব তথ্য সরবরাহ করতে বিএফআইইউকে চি‌ঠি‌তে অনু‌রোধ জানা‌নো হ‌য়ে‌ছে। ওই চি‌ঠি‌তে বেনজীর আহ‌মে‌দের স্ত্রী ও সন্তান‌দের ব‌্যাংক হিসাবও তলব করা হ‌য়ে‌ছে। 

সূত্র আরও জানায়, নগদ অর্থ ছাড়াও এফডিআর, সঞ্চয়পত্রসহ স্থাবর-অস্থাবর সম্পদের তথ্য জানতে চেয়ে জয়েন্ট স্টক, সাব-রেজিস্ট্রি অফিসসহ সরকারের বিভিন্ন দপ্তরে চিঠি দিয়েছে দুদক। 

বেনজীরের বিষয়ে অনুসন্ধান প্রতিবেদন দুই মাসের মধ্যে দিতে হাইকোর্টের নির্দেশবেনজীরের বিষয়ে অনুসন্ধান প্রতিবেদন দুই মাসের মধ্যে দিতে হাইকোর্টের নির্দেশ

নাম প্রকা‌শে অনিচ্ছুক দুদ‌কের এক কর্মকর্তা ব‌লেন, বেনজীর আহ‌মে‌দের সম্প‌দের অনুসন্ধানের অংশ হি‌সে‌বে তাঁর আর্থিক লেন‌দেনসহ সমস্ত তথ‌্য জান‌তে চে‌য়ে চি‌ঠি দেওয়া হ‌য়ে‌ছে। চি‌ঠির জবাব পে‌লে পরবর্তী কার্যক্রম শুরু হ‌বে।


এর আগে, ২২ এপ্রিল পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের অনিয়ম-দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানে একটি কমিটি গঠন করে দুদক। পরদিন ২৩ এপ্রিল এ-সংক্রান্ত রিট আবেদনের শুনানির পর হাইকোর্ট আগামী দুই মাসের মধ্যে ওই কমিটির কার্যক্রমের অগ্রগতি প্রতিবেদন চেয়েছেন।


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo