সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
০৯ এপ্রিল ২০২৪, ০৬:২৭ এএম

মোট পঠিত: ৩১৮

বাড়তি ভাড়া চাওয়ায় বাসের চালক ও সুপারভাইজারকে পিটিয়ে হত্যা

Babul K.
বাড়তি ভাড়া চাওয়ায় বাসের চালক ও সুপারভাইজারকে পিটিয়ে হত্যা
অপরাধ

বাড়তি ভাড়া চাওয়াকে কেন্দ্র করে কথা কাটাকাটির জেরে যাত্রীদের বেধড়ক পিটুনিতে ইতিহাস পরিবহনের বাসচালক ও কন্ডাক্টরের মৃত্যু হয়েছে।

সোমবার দুপুরে আশুলিয়ার ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ (ডিইপিজেড) এলাকায় এ ঘটনা ঘটে। যাত্রীরাই গুরুতর আহতাবস্থায় বাসচালক সোহেল রানা বাবু (৪০) ও কন্ডাক্টর হৃদয় হোসেনকে (৩০) উদ্ধার করে গাজীপুরের কাশিমপুরে শেখ ফজিলাতুন নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে বিশেষায়িত হাসপাতালে নিয়ে যান। সেখানে রাত ৮টার দিকে তারা মারা যান।

নিহত সোহেল রানা বাবুর বাড়ি গাজীপুরের টঙ্গী এলাকায় এবং হৃদয় হোসেনের বাড়ি ময়মনসিংহের ফুলপুরে। পুলিশ ও স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, মিরপুর থেকে ছেড়ে আসা ইতিহাস পরিবহনের বাসে বাড়তি ভাড়া নিয়ে যাত্রীদের সঙ্গে কন্ডাক্টর হৃদয়ের বচসা হয়। চালক সোহেল কন্ডাক্টরের পক্ষ নিলে যাত্রীরা আরও ক্ষিপ্ত হয়ে ওঠে। এক পর্যায়ে এক যাত্রী তাদের মারধরের হুমকি দেয়। বাসটি ইপিজেড এলাকায় পৌঁছলে কয়েক যুবক বাসে উঠে চালক ও কন্ডাক্টরকে মারধর শুরু করে। এ সময় বাসচালকের সহকারী পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় চালক ও কন্ডাক্টরকে হাসপাতালে নিয়ে যান অন্য যাত্রীরা।

রাতে হাসপাতালে নিহত হৃদয়ের বড় ভাই আতিকুল ইসলাম বলেন, ‘একজন যাত্রী মিরপুর থেকে গাড়িতে ওঠে। রাস্তায় ভাড়া নিয়ে তার সঙ্গে হৃদয়ের তর্ক হয়েছিল। বাসটি ইপিজেড এলাকায় পৌঁছলে ২০ থেকে ২৫ জন যুবক গাড়িতে উঠে আমার ভাই ও চালককে পিটিয়ে আহত করে। আমরা হৃদয়ের লাশ গ্রামের বাড়ি নিয়ে যাব।

বিষয়টি নিয়ে ইতিহাস পরিবহনের চেয়ারম্যান দেলোয়ার হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘চালক ও কন্ডাক্টর দু’জনই মারা গেছে। তবে বাড়তি ভাড়া নিয়ে বাগ্‌বিতণ্ডার জেরে মারধরে তারা মারা গেছে কিনা জানি না।’

আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক এএফএম সায়েদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে। সেই সঙ্গে আইনি প্রক্রিয়াও চলমান।


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo