সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
২৭ ডিসেম্বর ২০২৩, ০১:১৫ পিএম

মোট পঠিত: ৩৩৮

বাংলাদেশের নির্বাচন দেখে দুনিয়ার সবাই শিখবে: পররাষ্ট্রমন্ত্রী

Babul K.
বাংলাদেশের নির্বাচন দেখে দুনিয়ার সবাই শিখবে: পররাষ্ট্রমন্ত্রী
জাতীয়

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন বিশেষজ্ঞ দলের সঙ্গে বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, আমি তাদের জানিয়েছি, বাংলাদেশে কোনো ভুয়া ভোট হবে না। নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করার জন্য শক্তিশালী নির্বাচন কমিশন কাজ করছে। এমন নির্বাচন করবে যা দেখে দুনিয়ার সবাই শিখবে।

বুধবার (২৭ ডিসেম্বর) রাতে সিলেট নগরের ধোপাদিঘীর পাড় এলাকার নিজ বাসভবনে ইইউ নির্বাচন বিশেষজ্ঞ দলের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের বৈঠক হয়।

প্রতিনিধি দলে ছিলেন ইইউর মানবাধিকার বিষয়ক বিশেষজ্ঞ রেবেকা কক্স ও মিডিয়া বিষয়ক বিশেষজ্ঞ চারলত শোউবিস। বৈঠকে প্রতিনিধিদল বিভিন্ন প্রশ্ন করেছে, সেগুলোর জবাব দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। তবে ইইউ প্রতিনিধিদল নির্বাচন নিয়ে নিজেদের কোনো মতামত দেয়নি।

বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা বললাম- আমরা যেহেতু ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি চাই, অনেক দেশ আমাদের টানাটানি করে। সেখানে আমাদের সমস্যা হয়। আমরা কারও লেজুড় হতে চাই না। আমরা একটা ইনডিপেনডেন্ট কান্ট্রি। আমরা চাই ফ্রি অ্যান্ড ফেয়ার (নির্বাচন)।

অনেক বড় বড় দেশ বাংলাদেশে অনেক কিছু বিক্রি করতে চায় উল্লেখ করে মন্ত্রী বলেন, আমরা শুধু আমাদের দেশের মানুষের মঙ্গল যেটা হবে, সেটা করি। তারা জোর করে জিনিস বিক্রি করতে চায়, আমরা কিনি না। সেজন্য তারা আমাদের ওপর কিছুটা অসন্তুষ্ট। তখন তারা বিভিন্ন রকম অজুহাত নিয়ে আসে।

বিএনপি নেতা-কর্মীদের গ্রেপ্তার প্রসঙ্গে মোমেন বলেন, আমরা কোনো নেতা-কর্মীকে গ্রেপ্তার করিনি। যারা সন্ত্রাসের সঙ্গে জড়িত, যাদের সিসিটিভি ক্যামেরাতে ছবি উঠেছে, শুধু তাদের গ্রেপ্তার করা হয়েছে। কেবল রাজনৈতিক কারণে একজনকেও গ্রেপ্তার করা হয়নি। অনেক বিএনপি নেতা আছেন, যারা সন্ত্রাসে জড়িত, আগুন জ্বালান কিংবা হুকুম দেন গাড়ি জ্বালানোর জন্য, তাদের চিহ্নিত করা হয়েছে।

সিলেটে নির্বাচনী পরিবেশ সহিষ্ণু উল্লেখ করে মোমেন আরও বলেন, সিলেটে সব প্রার্থী নির্বাচনি বিধি মেনে নিজেদের মত করে ক্যাম্পেইন চালাচ্ছে। কেউ কাউকে বাধা দিচ্ছে না। সিলেটের রাজনৈতিক সহিষ্ণুতার ঐতিহ্য আছে।


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo