সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
২৩ জানুয়ারি ২০২৫, ০৬:৪৯ পিএম

মোট পঠিত: ১৮৯

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পেলেন ১০ বিশিষ্টজন

Babul K.
বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পেলেন ১০ বিশিষ্টজন
জাতীয়

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার-২০২৪ ঘোষণা করা হয়েছে। এবছর বিভিন্ন ক্যাটাগরিতে এই পুরস্কার পেয়েছেন প্রতিথযশা লেখক ও চিন্তক সলিমুল্লাহ খান, কথা সাহিত্যিক সেলিম মোরশেদসহ ১০ বিশিষ্টজন। আসন্ন অমর একুশে বইমেলায় তাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।


বৃহস্পতিবার সন্ধ্যায় অধ্যাপক বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ‘বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৪ প্রস্তাবক কমিটির প্রস্তাবনার পরিপ্রেক্ষিতে এবং '‘বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার কমিটি ২০২৪’-এর সিদ্ধান্তক্রমে আজ ৯ই মাঘ ১৪৩১/২৩শে জানুয়ারি ২০২৫ বৃহস্পতিবার বাংলা একাডেমি নির্বাহী পরিষদ ‘বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৪’ অনুমোদন করে। বাংলা একাডেমি আয়োজিত অমর একুশে বইমেলা ২০২৫-এর উদ্বোধন অনুষ্ঠানে অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আনুষ্ঠানিকভাবে এ পুরস্কার প্রদান করবেন।’


বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৪ প্রাপ্তরা হলেন-


ক. কবিতা- মাসুদ খান


খ. কথাসাহিত্য- সেলিম মোরশেদ

গ. নাটক ও নাট্যসাহিত্য- শুভাশিস সিনহা


ঘ. প্রবন্ধ/গদ্য- সলিমুল্লাহ খান


ঙ. শিশুসাহিত্য- ফারুক নওয়াজ


চ. অনুবাদ- জি এইচ হাবীব


ছ. গবেষণা- মুহম্মদ শাহজাহান মিয়া


জ. বিজ্ঞান- রেজাউর রহমান


ঝ. মুক্তিযুদ্ধ- মোহাম্মদ হাননান


ঞ. ফোকলোর- সৈয়দ জামিল আহমেদ


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo