সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
১৮ মে ২০২৩, ০৮:২১ পিএম

মোট পঠিত: ৩৫৬

বাখমুতের লড়াইয়ে এগিয়ে ইউক্রেন, রাশিয়া পিছু হটছে!

Babul K.
বাখমুতের লড়াইয়ে এগিয়ে ইউক্রেন, রাশিয়া পিছু হটছে!
আন্তর্জাতিক

ডেইলি বাংলা টাইমস: ওয়াগনার গ্রুপ পূর্বাঞ্চলীয় বাখমুতে তুমুল লড়াই হচ্ছে ইউক্রেনের সেনাবাহিনী ও রাশিয়ার ভাড়াটে বাহিনীর মধ্যে। ইউক্রেনের দাবি, তাদের সেনারা বৃহস্পতিবার (১৮ মে) রাশিয়ার একাধিক হামলা প্রতিহত করেছে।


সেনারা কিছু স্থানে ১ কিলোমিটার এগিয়েছে। আল জাজিরা খবরে বলা হয়েছে, ইউক্রেনীয় সেনারা রুশদের পাল্টা আক্রমণের আগে দীর্ঘ অপেক্ষা করেছে। ৯ মাসের বেশি সময় পর বাখমুতে রুশদের শাসন করছে তারা। কিয়েভের সেনাদের হামলায় রাশিয়ানরা পিছু হটছে।


ইউক্রেনের উপ-প্রতিরক্ষামন্ত্রী হান্না মালিয়ারও বাখমুতে সেনাদের অগ্রগতির দাবি করেছেন। তিনি বলেন, আমাদের সেনারা তাদের লক্ষ্য অর্জন করছে। এই মুহূর্তে আমরা বাখমুতের দক্ষিণ-পশ্চিমাংশের কিছু এলাকা নিয়ন্ত্রণ করছি।


বৃহস্পতিবার দিনভর তারা হামলা চালিয়েছে। তারা নতুন শক্তি যোগ করেছে। কিন্তু আমাদের সাহসী যোদ্ধারা সব হামলা প্রতিহত করেছে।


এদিকে, ওয়াগনার যোদ্ধারা বাখমুতে এগিয়ে রয়েছে বলে দাবি করেছেন গ্রুপের প্রধান ইয়েভজেনি প্রিগোজিন। তিনি বলেছেন, যোদ্ধারা বাখমুতের দিকে ১ হাজার ৩০০ ফুটের মতো এগিয়ে গেছে। শহর দখলে নিতে হামলা অব্যাহত রেখেছেন তারা। শহরের পশ্চিমাংশে অবস্থিত শেষ দূর্গে ইউক্রেনীয় সেনাদের ঠেলে দেওয়া হচ্ছে।


রুশ সেনাদের নিয়েও অভিযোগ করেছেন পিগোজিন। তিনি বলেন, শহরের উত্তর ও দক্ষিণে গুরুত্বপূর্ণ অবস্থান থেকে পিছু হটছে রাশিয়ার নিয়মিত সেনাবাহিনী। এতে তারা ঘেরাওয়ের মধ্যে পড়তে পারে। সে ঝুঁকিই তৈরি হচ্ছে।


রুশ সেনারা বাখমুতের উত্তরে ১ হাজার ৮৮০ ফুট পিছু হটে গেছে। এতে ওয়াগনারের একপাশ অরক্ষিত হয়ে যাচ্ছে।


অবশ্য প্রিগোজিনের দাবি প্রত্যাখ্যান করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। এর আগে গত সপ্তাহে বাখমুতের কিছু এলাকায় রুশ সেনারা নিজেদের অবস্থান ছেড়ে দিয়েছিল বলেও স্বীকার করেছিল এ মন্ত্রণালয়।


ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অব ওয়ার জানিয়েছে, ওয়াগনার গ্রুপের হামলার তুলনায় ইউক্রেনীয়দের পাল্টা আক্রমণে রাশিয়ার ব্যর্থতা ফুটিয়ে তুলছে। তারা বাখমুতে নিজেদের আক্রমণে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ সাফল্য অর্জন করেছে।


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo