সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
১১ আগস্ট ২০২৩, ০৫:১৬ এএম

মোট পঠিত: ৪২৫

বাগেরহাটে মা-মেয়েকে কুপিয়ে হত্যা

Babul K.
বাগেরহাটে মা-মেয়েকে কুপিয়ে হত্যা
সারা দেশ

বাগেরহাটের শরণখোলায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পাপিয়া আক্তার (৩৮) নামের এক নারী ও তার মেয়ে ছাওদা জেনিকে (৬) হত্যা করেছে দুর্বৃত্তরা। তবে, কী কারণে এবং কে বা কারা এই হত্যাকাণ্ডটি ঘটিয়েছে তা নিশ্চিত করতে পারেনি পুলিশ।

শুক্রবার(১১ আগস্ট) সন্ধ্যায় শরণখোলা উপজেলার উত্তর রাজাপুর গ্রামে ঘটনাটি ঘটে। নিহত পাপিয়া আক্তার ও ছাওদা জেনি উত্তর রাজাপুর গ্রামের আবু জাফরের স্ত্রী ও মেয়ে। 

পুলিশ ও স্থানীয়রা জানান, সন্ধায় দুর্বৃত্তের ধারালো অস্ত্রের কোপে মা-মেয়ে দুই জনই গুরুতর আহত হন। পরে আহত অবস্থায় শিশু ছাওদা জেনিকে তার চাচা আবু তালেব টুকুর বাড়িতে নেওয়া হয়। সেখানেই সে মারা যায়। পাপিয়া আক্তারকে উদ্ধার করে স্থানীয়রা শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন। পুলিশ রাত ৯টার দিকে মা-মেয়ের লাশ উদ্ধার করেছে। 

শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. একরাম হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে। তাদের পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। হত্যার কারণ অনুসন্ধানে পুলিশ কাজ শুরু করেছে।


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo