সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
০৩ সেপ্টেম্বর ২০২৩, ১২:৩৮ পিএম

মোট পঠিত: ৩৬৫

আসিয়ান সম্মেলনে যোগ দিতে রাষ্ট্রপতির ইন্দোনেশিয়া যাত্রা

Babul K.
আসিয়ান সম্মেলনে যোগ দিতে রাষ্ট্রপতির ইন্দোনেশিয়া যাত্রা
জাতীয়

বাসস: রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন আজ সকালে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। তিনি আগামী ৫ থেকে ৭ সেপ্টেম্বর অনুষ্ঠেয় ৪৩তম ‘আসিয়ান শীর্ষ সম্মেলন’ এবং ১৮তম ‘পূর্ব এশিয়া শীর্ষ সম্মেলনে’ যোগ দিতে জাকার্তা যাচ্ছেন।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের একটি বাণিজ্যিক ফ্লাইট (বিজি-৫৮৪) রাষ্ট্রপতি ও তাঁর পতœী ড. রেবেকা সুলতানা এবং অন্যান্য সফরসঙ্গীদের নিয়ে সকাল সাড়ে ৮টায় হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, কূটনৈতিক কোরের ডিন, মন্ত্রিপরিষদ সচিব, তিন বাহিনীর প্রধানগণ, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এবং পদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তারা বিমানবন্দরে তাঁকে বিদায় জানান।

বিমানটি সিঙ্গাপুরের চাঙ্গি আন্তর্জাতিক বিমানবন্দরে ১ঘন্টা ৫০ মিনিট যাত্রা বিরতির পর (স্থানীয় সময়) ১৭৩০ টায় জাকার্তার সূকর্নো-হাত্তা আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে।

এর আগে হযরত শাহ জালাল বিমানবন্দর থেকে যাত্রার পর বিমানটি তিন ঘন্টা ১৫ মিনিট পর সিঙ্গাপুরের চাঙ্গি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।

পরে, চাঙ্গি বিমানবন্দরে এক ঘণ্টা ৫০ মিনিট যাত্রাবিরতির পর বাংলাদেশ বিমান এয়ারলাইন্স লিমিটেডের বিমান (বিজি ১৯১০) ভিভিআইপি ফ্লাইট হিসেবে ঘোষিত ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার উদ্দেশে যাত্রা করবে এবং সেখানে (স্থানীয় সময়)১৭৩০ টায় পৌঁছাবে।

বঙ্গভবনের মুখপাত্র বলেছেন, ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট এবং ২০২৩ সালের জন্য আসিয়ানের সভাপতি জোকো উইদোদোর আমন্ত্রণে রাষ্ট্রপতি জাকার্তা কনভেনশন সেন্টারে (জেসিসি) আসিয়ান (অ্যাসোসিয়েশন অব সাউথইস্ট এশিয়ান নেশনস) শীর্ষ সম্মেলন এবং পূর্ব এশিয়া শীর্ষ সম্মেলনে যোগ দেবেন।

‘আসিয়ান প্রেক্ষিত: প্রবৃদ্ধির কেন্দ্রবিন্দু’ এই প্রতিপাদ্য ও একগুচ্ছ এজেন্ডা নিয়ে তিনদিনব্যাপী আসিয়ান শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।  

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আসিয়ান শীর্ষ সম্মেলনের পাশাপাশি তিনি ৭ সেপ্টেম্বর অনুষ্ঠেয় ‘ইস্ট এশিয়া শীর্ষ সম্মেলন’-এ ও যোগ দেবেন।

রাষ্ট্রপতি সেখানে ‘গেস্ট অব চেয়ার’ হিসেবে ‘আইওআরএর দৃষ্টিকোণ থেকে প্রবৃদ্ধির কেন্দ্রবিন্দুর সমর্থনে আঞ্চলিক স্থাপত্যকে শক্তিশালী করার বিষয়ে সমাপনী ভাষণ দেবেন।’

এছাড়াও তিনি ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো এবং থাইল্যান্ড, মালয়েশিয়া এবং পূর্ব-তিমুর রাষ্ট্রীয় নেতাদের সাথে পৃথক দ্বিপাক্ষিক বৈঠক করবেন।

রাষ্ট্রপতি ৬ সেপ্টেম্বর হুতান কোটা গেলোরা বুং কার্নোতে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের দেয়া নৈশভোজে যোগ দেবেন।

ইন্দোনেশিয়া সফর শেষে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন ও তাঁর পতœী স্বাস্থ্য পরীক্ষার জন্য আগামী ৮ সেপ্টেম্বর সিঙ্গাপুর যাবেন।

রাষ্ট্রপতি আগামী ১৬ সেপ্টেম্বর দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo