সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
১২ আগস্ট ২০২৪, ০৭:৩৪ এএম

মোট পঠিত: ২৯০

আন্তর্জাতিক ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচার দাবি শিক্ষার্থীদের

Babul K.
আন্তর্জাতিক ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচার দাবি শিক্ষার্থীদের
রাজনীতি

কোটাবিরোধী আন্দোলনে শেখ হাসিনা খুনের নির্দেশ দিয়ে মানবতাবিরোধী অপরাধ করেছেন। তার এই নির্দেশে দেশে শত শত ছাত্র-জনতা শহীদ হয়েছেন। এজন্য দেশ ছেড়ে পালিয়ে যাওয়া সাবেক এই প্রধানমন্ত্রীকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর দাবি জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা।  


সোমবার (১২ আগস্ট) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে ডাকা এক ছাত্র বিক্ষোভ সমাবেশে এমন দাবি জানান তারা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের মধ্যে বক্তব্য অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ, সারজিস আলম ও আকতার হোসেনের বক্তব্যে শেখ হাসিনার বিচারের দাবি উঠে আসে।


আকতার হোসেন বলেন, ‘হাসিনা বিদায় হয়েছে, কিন্তু তার মনের ফ্যাসিজম বিদায় হয়নি। এখনো বিদেশে বসে দেশ ও দেশের মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। আমরা তার সব ষড়যন্ত্র রুখে দেব ইনশাআল্লাহ। আমাদের সতর্ক থাকতে হবে। আমাদের যে অমুসলিম ভাই বোনেরা আছে তাদের ওপর হামলা চালাচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। জীবন বাজি রেখে হলেও আমরা তাদের নিরাপত্তা নিশ্চিত করব। আমরা প্রয়োজনে মাসের পর মাস রাজপথে থাকব, তবু এ আন্দোলনের ফসল আমরা নষ্ট হতে দেব না।’


সারজিস আলম বলেন, ‘আপনাদের বেশ কিছু বিষয়ে সতর্ক করতে এসেছি। আমরা ৫ আগস্ট স্বৈরাচার সরকার তাড়ানোর পর ৬ তারিখ থেকে কিছু কুচক্রি মহল বিভিন্ন ক্যু সৃষ্টির পাঁয়তারা করছে। সর্বশেষ বিচার বিভাগীয় ক্যু সৃষ্টির পাঁয়তারাকে ছাত্রজনতা রুখে দিয়েছে। এখনো একটি মহল বাংলাদেশের রক্তের ওপর দিয়ে আসা স্বাধীনতাকে প্রশ্নবিদ্ধ করতে অপচেষ্টা চালাচ্ছে। ভাড়া করা সন্ত্রাসী দিয়ে মন্দির সংখ্যালঘুদের উপসানালয়ে হামলা করে প্রতিবিল্পবের সৃষ্টি করতে চাচ্ছে। বিদেশি শত্রুদের মদদে সাবেক স্বৈরাচার সরকারের সেই অপচেষ্টাকে দেশের ছাত্রজনতা রুখে দেবে।’


হাসনাত আবদুল্লাহ বলেন, ‘আমরা উপদেষ্টাদের মনে করিয়ে দিতে চাই, ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে আপনারা উপদেষ্টা হয়েছেন। আপনারা বক্তব্য দেওয়ার আগে ৫ আগস্টের গণভবনের চিত্র মনে রাখবেন। খুনিদের পুনর্বাসনের বিষয়ে সতর্ক করে দিতে চাই, আমরা যেভাবে স্বৈরাচারকে ক্ষমতা থেকে নামিয়েছি, ঠিক একইভাবে স্বৈরাচারের পুনর্বাসনের চেষ্টাকারীদেরও নামাতে সময় লাগবে না।’


হাসনাত বলেন, ‘ক্যাম্পাসে সন্ত্রাসী ছাত্রলীগের দখলদারিত্বের বিরুদ্ধে আমাদের সংগ্রাম ছিল। সেই দখলদারিত্বের রাজনীতির পুনর্বাসন করতে দেওয়া হবে না।’


এ সময় তিনি দাবি করেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনাকে প্রধান আসামি করে মামলা করতে হবে। একই সাথে তার দোসরদেরও বিচারের আওতায় আনতে হবে।


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo