সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
১৮ নভেম্বর ২০২৪, ১০:২৪ পিএম

মোট পঠিত: ২২৯

আমরা চায় না হাসিনা আবার ফিরে আসুক: ফখরুল

Babul K.
আমরা চায় না হাসিনা আবার ফিরে আসুক: ফখরুল
রাজনীতি

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা চায় না হাসিনা আবার ফিরে আসুক, হাসিনার সুঃশাসন আবার ফিরে আসুক। চাই না বলেই সমস্ত অভিজ্ঞতা দিয়ে বলছি। রাজনৈতিক দলগুলো সব সময় বাংলাদেশের ভালো করার চেষ্টা করে।

মঙ্গলবার (১৯ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ এ আলোচনা সভার আয়োজন করে।

ফখরুল বলেন, সরকারের অনেকেই অনেক কথা বলছে। এতে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে। আপনার ফোকাস এক জায়গা করেন। নির্বাচন কমিশন গঠন করে, প্রশাসন ঠিক করে নির্বাচনের দিকে যান। বাঁকি সংস্কার নির্বাচিত সরকার করবে। আমরা বলেছি নির্বাচিত হলে সবাইকে নিয়ে জাতীয় সরকার করব।

টকশোর প্রসঙ্গ টেনে তিনি বলেন, টকশোতে এমনভাবে কথা বলছে, মনে হচ্ছে ঘটনা ভিন্ন দিকে যাচ্ছে। বাংলাদেশে ভিন্ন দিকে যাওয়ার অভিজ্ঞতা রয়েছে।

বিএনপির মহাসচিব বলেন, আমরা প্রতিরোধ করতে পারিনি বলে হাসিনার স্বৈরাচার এসেছিলো। রাজনৈতিক দলগুলোর দুর্বলতার সুযোগ নিয়ে এসেছিলো। আমরা প্রতিরোধ গড়ে তুলতে পারিনি বলে এসেছিলো। তত্ত্বাবধায়ক সরকার বাতিলের সময় রাজনৈতিক দলগুলো কিছু করতে পারিনি। এটা তো সত্য। আমরা মিছিল করেছি, আন্দোলন করেছি কিন্তু সরাতে পারিনি। শেষ মুহূর্তে ছাত্ররা ফাইনাল গোল দিয়েছে। এটা মেনে নিতেই হবে।

'অন্তর্বর্তী সরকারের সবাই নিজ নিজ জায়গায় যোগ্য কিন্তু রাজনীতিতে তাদের অভিজ্ঞতা নাই। রাজনীতিতে একটা আলাদা ব্যাপার আছে। এটি একটি সাইন্স। এজন্য বলা হয়ে পলিটিকাল সাইন্স। এর আলাদা যোগ-বিয়োগ আছে, ইকুয়েশন আছে। এসব বুঝতে হবে রাজনীতিবিদদের। এজন্য আমরা রাজনীতিবিদ্যা বলছি দ্রুত নির্বাচন দেয়ার জন্য। বিএনপিকে ক্ষমতায় যাওয়ার জন্য বলছি না। নির্বাচন না হলে সমস্যাগুলা বাড়বে।'

দেশে নানা সমস্যা সৃষ্টি হচ্ছে উল্লেখ করে ফখরুল বলেন, সরকার সমস্যার সমাধান করতে পারছে না। কারণ তার পলিটিকাল শক্তি নাই। নির্বাচিত সরকার থাকলে এসব সমস্যা সৃষ্টি করতে সাহস পেত না। বিশ্ববিদ্যালয় করার জন্য তিতুমীর কলেজের ছাত্র আন্দোলন করছে। ভালো কথা। সরকারের গোয়েন্দা সংস্থা ছিলো, তারা জানতেন না এটা হতে পারে। তাহলে কেনো আগে থেকে ব্যবস্থা নেয়া হলো না।


দ্রুত নির্বাচনের দাবি জানিয়ে তিনি বলেন, জাতীর স্বার্থে আমরা নির্বাচনের কথা বলছি। বিএনপির স্বার্থে করছি না।


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo