সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
০৫ মে ২০২৪, ১১:৩৩ এএম

মোট পঠিত: ২৬৫

‘আমলার সন্তানদের জন্য বিশ্ববিদ্যালয়ের কনসেপ্টটা নিতে পারছি না’

Babul K.
‘আমলার সন্তানদের জন্য বিশ্ববিদ্যালয়ের কনসেপ্টটা নিতে পারছি না’
জাতীয়

আমলাদের সন্তানদের জন্য আলাদা বিশ্ববিদ্যালয় স্থাপনের কোনো চিন্তা সরকারের নেই জানিয়ে জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন বলেন, ‘এ কনসেপ্টটা (আইডিয়া) আমরা নিতে পারছি না।’


রোববার (৫ মে) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন। সর্বশেষ জেলা প্রশাসক সম্মেলনে ডিসিরা আমলাদের সন্তানদের জন্য আলাদা বিশ্ববিদ্যালয় স্থাপনের প্রস্তাব দিয়েছেন। এটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও আলোচনা-সমালোচনা হচ্ছে।


এ বিষয়ে দৃষ্টি আর্ষণ করলে জনপ্রশাসন মন্ত্রী বলেন, ‘আমার যতদূর মনে পড়ে সেখানে অনেকগুলো বিষয় এসেছিল। প্রধানমন্ত্রীর সামনে যখন ডিসিরা আসেন, তখন তারা দেশের নির্বাহী প্রধানদের সঙ্গে কথা বলার সুযোগটা পান। এটা তাদের জন্য একটা বড় সুযোগ। ‌ অনেক বিষয় সেখানে আসে। অনেক চাওয়া, অনেক পাওয়া, অনেক প্রত্যাশার বিষয় উঠে আসে। সেখানে বিভিন্নজন বিভিন্ন রকম প্রশ্ন করেছেন।’

সরকারি কর্মচারীদের জন্য সরকারি কর্মচারী হাসপাতাল রয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, ‘বিশ্ববিদ্যালয় হচ্ছে বিশ্বজনীন, ইউনিভার্সাল থেকে ইউনিভার্সিটি। ইউনিভার্সিটি হচ্ছে মুক্ত একটা জায়গা, যেখানে জ্ঞান অর্জন করবে, মানুষ মুক্ত চিন্তা-ভাবনা করবে। মনের বিকাশটা এখানে এসে ঘটবে, সক্ষম নাগরিক হিসেবে তৈরি হবে। সেই রকম একটা জায়গা হলো ইউনিভার্সিটি। সব ধরনের মানুষ এখানে থাকতে হবে। ‌ মেধাবীদের জায়গা হচ্ছে ইউনিভার্সিটি।’

‘স্পেশাল কারও জন্য একটা ইউনিভার্সিটি...। হ্যাঁ, আর্মিরা ইউনিভার্সিটি পরিচালনা করছে বা অন্যরা করছে। সেক্ষেত্রে তারা বলেছে। আপাতত আমাদের আরও অনেক গুরুত্বপূর্ণ কাজ আছে, সে কাজগুলো আমরা করছি।’


মন্ত্রী বলেন, ‘শুধু সরকারি কর্মচারীদের জন্য আলাদাভাবে এ কনসেপ্টটা আমরা নিতে পারছি না। যখন ইউনিভার্সিটি হবে, সেটি সবার জন্য ইউনিভার্সিটি হবে। সেখানে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তাকে পড়াশোনার সুযোগ নিতে হবে। আমরা বিষয়টাকে এভাবেই দেখি।’


ফারহাদ হোসেন আরও বলেন, ‘আমরা সব প্রস্তাবকেই স্বাগত জানাই। তারা প্রস্তাব দিয়েছেন যখন সময় সুযোগ হবে, এটা বিবেচনায় রাখা হয়েছে। আমাদের আরও অনেক গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যেগুলো আমাদের করতে হবে। এ মুহূর্তে এটা নিয়ে আমরা চিন্তা করছি না।’


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo