সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
১৪ জুন ২০২৩, ১১:১০ পিএম

মোট পঠিত: ৩১৯

আ’লীগ হামলা করে আবার আমাদের নামেই মামলা দেয় : মির্জা ফখরুল

Babul K.
আ’লীগ হামলা করে আবার আমাদের নামেই মামলা দেয় : মির্জা ফখরুল
রাজনীতি

ডেইলি বাংলা টাইমস: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগের কাজই হচ্ছে সংঘাত সৃষ্টি করা। তারা বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা করে আবার উল্টো মামলাও দেয়।

বৃহস্পতিবার (১৫ জুন) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, ‘গতকাল চট্টগামে তারুণ্যের সমাবেশে আসা ও যাওয়ার সময় যুবদল নেতাকর্মীদের ওপর হামলা চালায় ছাত্রলীগ। আবার আমাদের কয়েকজন নেতাকে আটক করে পুলিশ। কি একটা অবস্থা! আমাদের ওপর হামলা করে আবার আমাদের নামেই মামলা করে।’

তিনি বলেন, ‘আওয়ামী লীগের কাজই হচ্ছে সংঘাত সৃষ্টি করা, সংঘাত সৃষ্টি করে আমাদের নামে মামলা দিবে। আমাদের নেতাকর্মীদের আটক ও গ্রেফতার করে দমনের লক্ষ্য এই সরকারের।’

বিএনপি মহাসচিব অভিযোগ করে বলেন, ‘পুরনো মামলাগুলো আবার চালু করা হচ্ছে, তড়িঘড়ি করে মামলার রায়গুলো দিতে চেষ্টা করে যাচ্ছে সরকার। এ সরকারের মূল উদ্দেশ্য হচ্ছে, বিএনপি মাঠে নামতে না দেয়া, মাঠছাড়া করা। আগের মতো একতরফা নির্বাচন করে ক্ষমতা থেকে যাওয়ার লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছে সরকার।’ বিএনপি যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনের নরসিংদীর বাড়িতে সন্ত্রাসী হামলা, আগুন দেয়ার তীব্র নিন্দা জানান মির্জা ফখরুল।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপি ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, উপদেষ্টা আমান উল্লাহ আমান, যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতন প্রমুখ।



খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo