সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
১২ এপ্রিল ২০২৩, ০৭:১৫ এএম

মোট পঠিত: ৩৫৮

আইসিসির মাস সেরা খেলোয়াড় হলেন সাকিব

Babul K.
আইসিসির মাস সেরা খেলোয়াড় হলেন সাকিব
খেলা

ডেইলি বাংলা টাইমস: দ্বিতীয়বারের মতো আইসিসির মাস সেরা খেলোয়াড় হয়েছেন বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান। গেল মাসে (মার্চ, ২০২৩) ব্যাট ও বল হাতে দারুণ পারফরম্যান্স করে আইসিসির এই পুরস্কার জিতে নেন তিনি। বুধবার আইসিসি তাদের ওয়েবসাইটে মাস সেরা খেলোয়াড় হিসেবে সাকিবের নাম ঘোষণা করে। এ যাত্রায় তিনি পেছনে ফেলেন নিউ জিল্যান্ডে কেন উইলিয়ামসন ও সংযুক্ত আরব আমিরাতের আসিফ খানকে।


ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ হারলেও বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রান ও উইকেট সংগ্রাহক ছিলেন সাকিব। তিন ম্যাচে ৪৭ গড়ে রান করেন ১৪১টি। আর ২৪ গড়ে উইকেট নেন ৬টি। ইংল্যান্ডের বিপক্ষে একমাত্র জয়ের ম্যাচে ব্যাট হাতে ৭৫ রান ও বল হাতে ৩৫ রান দিয়ে ৪ উইকেট নিয়ে হন ম্যাচসেরা। দ্বিতীয় ওয়ানডেতে ৫৮ রান করার পাশাপাশি উইকেট নেন ১টি। প্রথম ওয়ানডেতে ব্যাট হাত ৮ রান করেন। আর বল হাতে নেন ১ উইকেট।

টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশ দলকে নেতৃত্ব দিয়ে প্রথমবার ইংল্যান্ডের বিপক্ষে ৩-০ ব্যবধানে সিরিজ জেতান। এরপর আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথমটিতে ৯৩, দ্বিতীয়টিতে অপরাজিত ৩৯ রান করেন। এরপর পাওয়ার প্লেতে ৫ উইকেট তুলে নেন।

ইংল্যান্ড ও আয়ারল্যান্ডের বিপক্ষে মার্চ মাসে ১২ ম্যাচ খেলে সাকিব ব্যাট হাতে রান করেন ৩৫৩টি। আর বল হাতে উইকেট নেন ১৫টি। তাতেই তিনি আইসিসির মাস সেরা খেলোয়াড় নির্বাচিত হন।

দ্বিতীয়বারের মতো আইসিসির মাস সেরা পুরস্কার জিতে সাকিব আল হাসান বলেন, ‘এই পুরস্কার জিততে পেরে আমি সম্মানিতবোধ করছি। আমি বিশেষজ্ঞ প্যানেল এবং যারা ভোট দিয়েছেন তাদের ধন্যবাদ দিতে চাই। আসলে এটা এমনই একটি স্বীকৃতি যেটাকে আমি খুব মূল্যায়ন করি। একটি নির্দিষ্ট মাসে অনেক অনেক ভালো ভালো ক্রিকেটারদের ভীড়ে বিশেষ পারফরম্যান্স করে সেরা হওয়াটা আসলেই দারুণ কিছু।’


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo