সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
০১ মে ২০২৫, ০২:৪৫ এএম

মোট পঠিত: ২৮০

আইসিসি থেকে সুসংবাদ পেলেন মিরাজ

Babul K.
আইসিসি থেকে সুসংবাদ পেলেন মিরাজ
খেলা

 জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজটি ১-১ সমতায় শেষ হয়েছে। সিলেট টেস্টে হারলেও চট্টগ্রামে দ্বিতীয় টেস্টে ইনিংস ব্যবধানে জিতেছে টাইগাররা। সিরিজজুড়ে দুর্দান্ত বোলিং করেছেন মেহেদি হাসান মিরাজ। তার প্রতিফলন হিসেবে আইসিসি থেকেও সুখবর পেয়েছেন তিনি। 


বুধবার (৩০ এপ্রিল) পুরুষ ক্রিকেটারদের র‍্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। যেখানে জিম্বাবুয়ে সিরিজের দুই ম্যাচে ১৫ উইকেট শিকার করে চার ধাপ এগিয়েছেন মিরাজ। টেস্ট বোলারদের র‍্যাঙ্কিংয়ে ২৬তম স্থানে উঠে এসেছেন তিনি।


প্রথম ম্যাচে হারলেও প্রথম বাংলাদেশি হিসেবে তৃতীয়বার এক টেস্টে অন্তত ১০ উইকেট শিকার করেন মিরাজ। চট্টগ্রাম টেস্টে শতকের পাশাপাশি ৫ উইকেটও শিকার করেছেন ২৭ বছর বয়সী এই স্পিন অলরাউন্ডার। এমন পারফরম্যান্সের দরুণ পান সিরিজসেরার পুরস্কারও। 


সিলেট টেস্টে তিন উইকেট নিয়ে তিন ধাপ এগিয়ে জিম্বাবুয়ের ওয়েলিংটন মাসাকাদজার সঙ্গে যৌথভাবে ৬৮তম স্থানে আছেন নাহিদ রানা। এক উইকেট নেওয়া খালেদ আহমেদ দুই ধাপ এগিয়ে এখন ৮৫ নম্বরে। টেস্ট বোলারদের মধ্যে আগের মতোই সবার উপরে ভারতের জাসপ্রিত বুমরাহ। 


এদিকে ব্যাটারদের তালিকায় পাঁচ ধাপ উন্নতি হয়েছে মুমিনুল হকের। ৫৩তম থেকে ৪৮তম স্থানে উঠে এসেছেন তিনি। বড় লাফ দিয়েছেন জাকের আলী, ১০ ধাপ এগিয়ে ব্যাটসম্যানদের মধ্যে ৫০তম স্থানে উঠে এসেছেন তিনি। ৪ ধাপ এগিয়েছেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। আয়ারল্যান্ডের লর্কান টাকার সঙ্গে যৌথভাবে আছেন ৫২ নম্বরে। ১৪ ও ৩৩ রান করে মাহমুদুল হাসান জয় পাঁচ ধাপ এগিয়ে এখন ৯৫ নম্বরে। 


তবে অবনতিও হয়েছে টাইগার ক্রিকেটারদের। জিম্বাবুয়ে সিরিজে না থাকায় ব্যাটসম্যানদের মধ্যে এক ধাপ লিটনের এবং ৮ ধাপ মুশফিকুর রহিম।


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo