সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
০৭ এপ্রিল ২০২৩, ০৭:৪০ এএম

মোট পঠিত: ৩১৫

আইরিশদের লড়াইয়ের ম্যাচে জয় বাংলাদেশের

Babul K.
আইরিশদের লড়াইয়ের ম্যাচে জয় বাংলাদেশের
খেলা

ডেইলি বাংলা টাইমস: এই টেস্ট আয়ারল্যান্ডের জন্য রোমাঞ্চের, লড়াইয়ের, ঘুরে দাঁড়ানোর কিংবা আত্মবিশ্বাসেরও। বাংলাদেশের জন্য? একটা সময় হয়ে গিয়েছিল রীতিমতো মান বাঁচানোর লড়াই।

চার বছরের লম্বা অপেক্ষা, প্রথম শ্রেণির ক্রিকেট কাঠামো নেই, বেশিরভাগ ক্রিকেটারের নেই সাদা পোশাক জড়ানোর অভিজ্ঞতাও- এমন একটা দল যেভাবে লড়াই করলো, তাদের সাধুবাদ না দিয়ে উপায় নেই একদমই।

বাংলাদেশ বিপরীতে বোধ হয় হাফ ছেড়ে বাঁচার স্বস্তিতেই। সব টেস্ট দলের বিপক্ষে প্রথম ম্যাচ হারের যে অভিশাপ- আয়ারল্যান্ডের নাম তাতে উঠেনি। আইরিশদের বুক চিতিয়ে লড়াইয়ের পর বাংলাদেশ উতরে গেছে শেষ অবধি। মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের একমাত্র টেস্টে আয়ারল্যান্ডকে ৭ উইকেটে হারিয়েছে বাংলাদেশ।


টেস্টের শুরুটা হয়েছিল অনভিজ্ঞতার বিরুদ্ধে শক্তির লড়াইয়ে। ৬ জনের অভিষেকের পর প্রথম ইনিংসে আইরিশরা রান করতে পারেনি সেভাবে। এরপর বাংলাদেশের হয়ে সেঞ্চুরি করেন মুশফিকুর রহিম। রানও কম উঠেনি, কিন্তু যথেষ্ট উঠেছে কি না সেই প্রশ্ন উঠতেই পারে ম্যাচশেষে। দ্বিতীয় ইনিংসে আয়ারল্যান্ড ব্যাটিংয়ে নেমে ২৭ রানের চার উইকেট হারিয়েছিল বটে, কিন্তু পরের লড়াইটা মনে রেখে তারা সাহসই পেতে পারেন ভবিষ্যতের জন্য।


আইরিশদের হয়ে দ্বিতীয় টেস্ট ব্যাটার হিসেবে সেঞ্চুরির দেখা পেয়েছেন লরকান টাকার। ব্যাট হাতে ম্যাকব্রাইন, হ্যারি টেক্টররাও করেছেন মনে রাখার মতো কিছুই। শেষ অবধি তারা অবশ্য জয়ের দেখা পায়নি। কিন্তু লম্বা সময়ের আত্মবিশ্বাস পুঁজি হয়েছে তাদের।


নিজেদের প্রথম ইনিংসে ২১৪ রানে অলআউট হয় আইরিশরা, জবাবে ৩৬৯ রান করে স্বাগতিকরা। এরপর দ্বিতীয় ইনিংসে সফরকারীরা ২৯২ রান করলে বাংলাদেশের সামনে লক্ষ্য দাঁড়ায় ১৩৮ রান। সেটি তারা করতে অবশ্য খুব বেশি বেগ পেতে হয়নি সাকিব আল হাসানদের।


৮ উইকেট হারিয়ে ২৮৬ রান নিয়ে চতুর্থ দিন শুরু করে আয়ারল্যান্ড। আগের দিন লরকান টাকারের সেঞ্চুরি ও টেক্টর-ম্যাকব্রাইনের ব্যাটিং তাদের আশাটা করেছিল বেশ বড়। পুরোদিনে ৪ উইকেট হারিয়ে তারা করেছিল ২৫৯ রান। শেষদিনে ৪০-৫০ রান করলে জয়ের স্বপ্নটা বেশ ভালোভাবেই দেখতে পারতো তারা।


সেটি থামাতে বাংলাদেশের  বোলিংয়ের শুরুটা তাইজুল আহমেদ ও মেহেদী হাসান মিরাজকে দিয়ে করান সাকিব আল হাসান। তাদের দুই ওভার  করিয়ে নিয়ে আসেন পেসার এবাদত হোসেনকে।  


দ্বিতীয় বলেই তিনি এনে দেন সাফল্যও। এবাদত ভাঙেন গলার কাঁটা হয়ে থাকা ম্যাকব্রাইনের উইকেট। ১৫৬ বল খেলে ৮ চার ও ১ ছক্কায় ৭২ রান করে আউট হন তিনি। এরপর আইরিশদের জন্য অলআউট হওয়া ছিল সময়ের ব্যাপার কেবল।  


তাদের শেষ উইকেটটিও নেন এবাদত হোসেন। তার বলে উইকেটের পেছনে ক্যাচ দেন আরেক অপরাজিত ব্যাটার গ্রাহাম হিউম। ২ চারে ৫৫ বলে ১৪ রান করে সাজঘরে ফেরত যান তিনি। তৃতীয় দিনে এসে কেবল ৬ রান যোগ করে আইরিশরা।  


১৩৮ রান তাড়া করতে নেমে তামিম ইকবালের উদ্বোধনী সঙ্গী হন লিটন, টেস্টে সচরাচর দেখা যায় না এমন। আক্রমণাত্মক শুরু করেন তারা। মার্ক অ্যাডায়ারের বলে অদ্ভূতভাবে বোল্ড হন লিটন। তার হেলমেটে বল লেগে কনুই থেকে ব্যাট হয়ে চলে যায় স্টাম্পে। ৩ চার ও ১ ছক্কায় ১৯ বলে ২৩ রান করে আউট হন লিটন।  


এরপর নাজমুল হোসেন শান্তও ফিরেছেন সাজঘরে। ৯ বলে ৪ রান করে ম্যাকব্রাইনের বলে স্লিপে ক্যাচ দিয়ে আউট হন তিনি। তার বিদায়ের পর দলকে টেনে নেন দুই অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম ও তামিম। তাদের দুজনের জুটিতে আসে ৬২ রান। ৩ চারে ৬৫ বলে ৩১ রান করে তামিম অবশ্য আউট হন বেন হোয়াইটের বলে।  


কিন্তু আগের ইনিংসের সেঞ্চুরিয়ান মুশফিক এবার ফিফটি করে দলকে জিতিয়েই মাঠ ছাড়েন। ৭ চারে ৪৮ বলে ৫১ রান করেন তিনি। ২২ বলে ২০ রান করে অপরাজিত থাকেন মুমিনুল হক।


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo