সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
০৭ সেপ্টেম্বর ২০২৫, ০৬:০৪ পিএম

মোট পঠিত: ১৮৬

আগস্টে মূল্যস্ফীতি ৮.২৯ শতাংশ, ৩৭ মাসের মধ্যে সর্বনিম্ন

Babul K.
আগস্টে মূল্যস্ফীতি ৮.২৯ শতাংশ, ৩৭ মাসের মধ্যে সর্বনিম্ন
জাতীয়

দেশে মূল্যস্ফীতি কিছুটা কমেছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) রোববার (৭ সেপ্টেম্বর) জানিয়েছে, আগস্ট মাসে সার্বিক মূল্যস্ফীতি ৮ দশমিক ২৯ শতাংশে নেমেছে, যা গত জুলাইয়ের ৮ দশমিক ৫৫ শতাংশের তুলনায় ০.২৬ শতাংশ কম। এই হার গত ৩৭ মাসের মধ্যে সর্বনিম্ন। ২০২২ সালের জুলাইতে মূল্যস্ফীতি ছিল ৭ দশমিক ৪৮ শতাংশ, এরপর কখনো ৮ শতাংশের নিচে নামেনি।

বিবিএসের হিসাব অনুযায়ী, আগস্টে খাদ্যপণ্যের মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৭ দশমিক ৬০ শতাংশ, যা জুলাইয়ের ৭ দশমিক ৫৬ শতাংশের চেয়ে সামান্য বেড়েছে। খাদ্যবহির্ভূত পণ্যের মূল্যস্ফীতি একই সময়ে কমে ৮ দশমিক ৬০ শতাংশ থেকে ৮ দশমিক ৯০ শতাংশে নেমেছে। গত বছরের আগস্টে খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি ছিল ৯ দশমিক ৭৪ শতাংশ।

অর্থনীতিবিদরা বলছেন, খাদ্যপণ্যের দামে কিছুটা স্বস্তি থাকলেও খাদ্যবহির্ভূত খাতে ব্যয় বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের ওপর চাপ পুরোপুরি কমেনি। স্বল্প আয়ের দক্ষ ও অদক্ষ শ্রমিকদের মজুরি বৃদ্ধির হার আগস্টে নেমে এসেছে ৮ দশমিক ১৫ শতাংশে। টানা ৪৩ মাস ধরে মজুরি বৃদ্ধির হার মূল্যস্ফীতির পেছনে থাকায় নিম্ন আয়ের পরিবারগুলোর জীবনযাত্রার ব্যয় আরও জটিল হয়েছে।

মূল্যস্ফীতি বোঝার জন্য বিশেষজ্ঞরা উদাহরণ দিচ্ছেন: ২০২৪ সালের আগস্টে যদি কোনো পণ্য বা সেবা কিনতে ১০০ টাকা খরচ হতো, তবে ২০২৫ সালের আগস্টে একই পণ্য ও সেবা কিনতে ১০৮ টাকা ২৯ পয়সা খরচ করতে হয়েছে। অর্থাৎ প্রতি ১০০ টাকায় খরচ বেড়েছে ৮ টাকা ২৯ পয়সা।

তিন বছরের উচ্চ মূল্যস্ফীতির পর সাম্প্রতিক এই হ্রাস কিছুটা স্বস্তি দিয়েছে। ২০২৪-২৫ অর্থবছরে দেশের গড় মূল্যস্ফীতি ছিল ১০ দশমিক শূন্য ৩ শতাংশ। তবে বাংলাদেশ ব্যাংক ২০২৫-২৬ অর্থবছরে মূল্যস্ফীতি ৬.৫ শতাংশের মধ্যে নামিয়ে আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে।


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo