সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
৩০ এপ্রিল ২০২৩, ০৫:২৫ পিএম

মোট পঠিত: ৩৫৪

আফগানিস্তানের বিপক্ষে সিরিজে ম্যাচ কমতে যাচ্ছে বাংলাদেশ

Babul K.
আফগানিস্তানের বিপক্ষে সিরিজে ম্যাচ কমতে যাচ্ছে বাংলাদেশ
খেলা

ডেইলি বাংলা টাইমস: চলতি বছরে বাংলাদেশ দলের সূচিতে ব্যস্ততার শেষ নেই। চলছে একটার পরে একটা সিরিজ। সেই ধারাবাহিকতায় আগামী জুন-জুলাইয়ে আফগানিস্তানের বিপক্ষে ঘরের মাটিতে পূর্ণাঙ্গ সিরিজ রয়েছে টাইগারদের।


আসন্ন সেই সিরিজে তিন ওয়ানডের সাথে তিন টি-টোয়েন্টি এবং দুই টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল দুই দলের। তবে কমতে যাচ্ছে এই সিরিজে ম্যাচের সংখ্যা।



অক্টোবরে ওয়ানডে বিশ্বকাপ থাকায় আফগানিস্তানের বিপক্ষে দুই টেস্ট থেকে কমতে যাচ্ছে একটি টেস্ট ম্যাচ। বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, 'হ্যাঁ একটি টেস্ট আছে, টি-টোয়েন্টি আছে, ওয়ানডে আছে। টেস্ট ২টা ছিল ১টা কমিয়ে দিয়েছি। কারণ আমাদের শিডিউল খুব টাইট। আমরা পরে এটা আবার কাভার করব। কিন্তু আপাতত ১টা টেস্ট কম খেলছি।'


ভারতের মাটিতে অক্টোবর মাসে বিশ্বকাপ হতে যাচ্ছে সেটা নিশ্চিত। তবে কয় তারিখ কিংবা কোন মাঠে খেলা হবে সে সব বিষয়ে এখনো কোনো তথ্য প্রকাশ করেনি আইসিসি। শিডিউলের উপর নির্ভর করছে বাংলাদেশ দলের প্লান। জালাল ইউনুস জানিয়েছেন বিশ্বকাপের আগে দেশের বাইরে কোথাও ক্যাম্প করতে না পারলে বাংলাদেশেই হবে বিশ্বকাপে প্রস্তুতি ক্যাম্প। 


এ নিয়ে জালাল ইউনুস বলেন, 'শিডিউল তো আইসিসি বানাবে। ইন্ডিয়া তো হোস্ট, এটার জন্য অপেক্ষা করছি আমরা। কোথায় কোন ভেন্যুতে খেলা আমাদের সেগুলো আমাদের হাতের কাছে আসলে আমরা বুঝতে পারব। কারণ এটার সাথে আমাদের প্রস্তুতি ক্যাম্প রিলেটেড। এশিয়া কাপের পর খুব কম সময়, এই সময়ে বাইরে গিয়ে ক্যাস্প করা যাবে কিনা সেটা নিয়ে ডাউট। যদি না হয় তাহলে দেশেই আমরা ক্যাম্প করব। এজন্য যত তাড়াতাড়ি সম্ভব শিডিউলটা দরকার, তাহলে নিজেদের প্লানটা করতে পারি।'


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo