সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
১৪ অক্টোবর ২০২৩, ০৭:১৪ পিএম

মোট পঠিত: ৩২৬

আফগানিস্তানে আবারও শক্তিশালী ভূমিকম্পের আঘাত

Babul K.
আফগানিস্তানে আবারও শক্তিশালী ভূমিকম্পের আঘাত
আন্তর্জাতিক

আফগানিস্তানের পশ্চিমাঞ্চলে নতুন করে আবারও ভূমিকম্প আঘাত হেনেছে। দেশটির পশ্চিমাঞ্চলীয় হেরাত শহরে আঘাত হানা এই কম্পনের মাত্রা ছিল রিখটার স্কেলে ৬ দশমিক ৩। ভূমিকম্পের ঘটনায় অবশ্য তাৎক্ষণিকভাবে হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।
রোববার (১৫ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
প্রতিবেদনে বলা হয়েছে, আফগানিস্তানের পশ্চিমাঞ্চলে কয়েকদিন আগে দুটি বড় কম্পনের পর ফের নতুন করে ভূমিকম্প আঘাত হেনেছে। সপ্তাহখানেক আগে আঘাত হানা সেই কম্পনে এক হাজারেরও বেশি মানুষ নিহত হয়।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় হেরাত শহরের কাছে ৬.৩ মাত্রার ওই ভূমিকম্পটি আঘাত হানে। ভূপৃষ্ঠ থেকে ৬.৩ কিমি (চার মাইল) গভীরতায় আঘাত হানে এই ভূমিকম্পটি।
বিবিসি বলছে, সর্বশেষ ভূমিকম্পের পর এখন পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। অবশ্য জাতিসংঘের শিশু সংস্থা ইউনিসেফ জানিয়েছে, আগের ভূমিকম্পগুলোতে যারা মারা গেছেন তাদের ৯০ শতাংশেরও বেশি ছিলেন নারী ও শিশু।
ইউএসজিএস তার প্রতিবেদনে বলেছে, সর্বশেষ কম্পনের কেন্দ্রস্থল ছিল ইরানের সীমান্তের কাছে অবস্থিত আফগানিস্তানের তৃতীয় বৃহত্তম শহর হেরাত থেকে ৩০ কিলোমিটার উত্তর-পশ্চিমে।
এর আগে গত সপ্তাহের শনিবার স্থানীয় সময় সকাল ১১টার দিকে দেশটির পশ্চিমাঞ্চলীয় হেরাত প্রদেশে ৬ দশমিক ৩ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পের পর পাঁচটি বড় ধরনের আফটারশক হয়েছে; যার কেন্দ্রস্থল ছিল ওই অঞ্চলের বৃহত্তম শহরের কাছে।
কর্মকর্তাদের মতে, জিন্দা জান ও ঘোরিয়ান জেলার ১২টি গ্রাম সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। পরে দেশটির ক্ষমতাসীন তালেবান প্রশাসন জানায়, ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২ হাজার ৪৪৫ জনে পৌঁছেছে।
হেরাতের পূর্বাঞ্চলে ১২০ কিলোমিটার সীমান্ত রয়েছে ইরানের সাথে। এই শহরটিকে আফগানিস্তানের সাংস্কৃতিক রাজধানী হিসেবে মনে করা হয়। বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী, হেরাত প্রদেশের রাজধানী হেরাত শহরে ১৯ লাখ মানুষ বসবাস করেন।
সংবাদমাধ্যম বলছে, পাহাড়ে ঘেরা আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্পের ইতিহাস রয়েছে। এর আগে গত বছরের জুনে আফগানিস্তানের পাকতিকা প্রদেশে ৫ দশমিক ৯ মাত্রার এক ভূমিকম্পে এক হাজারের বেশি মানুষের প্রাণহানি ঘটে। গত কয়েক দশকের মধ্যে আফগানিস্তানে সেটিই সবচেয়ে প্রাণঘাতী ভূমিকম্প ছিল বলে সেই সময় জানায় দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ।
এছাড়া চলতি বছরের মার্চে আফগানিস্তান ও পাকিস্তানের সীমান্ত এলাকায় সাড়ে ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এই ভূমিকম্পে দুই দেশে অন্তত ১৩ জন নিহত হন।
মূলত হিন্দুকুশ পর্বতমালা ও ইউরেশীয়-ভারতীয় টেকটোনিক প্লেটের সংযোগস্থলের কাছে অবস্থান হওয়ায় প্রায়ই ভূমিকম্পে কেঁপে ওঠে আফগানিস্তান।


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo