সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
১৩ জুন ২০২৩, ০৬:১১ পিএম

মোট পঠিত: ৩১৮

আফগানের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

Babul K.
আফগানের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ
খেলা

ডেইলি বাংলা টাইমস: দীর্ঘ চার বছর পর আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্ট খেলতে নামছে বাংলাদেশ। এক টেস্টের এই সিরিজের একমাত্র টেস্টে টস হেরে ব্যাটিং নামবে বাংলাদেশ।

বুধবার (১৪ জুন) সকাল ১০টায় মিরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামে আফগানদের বিপক্ষে একমাত্র টেস্টে মাঠে নামবে টাইগার বাহিনী। টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছে আফগান অধিনায়ক হাশমতউল্লাহ শহীদি। 

ইনজুরির কারণে এই ম্যাচে খেলছেন না টাইগারদের টেস্ট অধিনায়ক সাকিব আল হাসান, তার পরিবর্তে দলকে নেতৃত্ব দিবেন লিটন কুমার দাস। আফগানদের বিপক্ষে আজ সাদা পোশাকে মাঠে নামা হচ্ছে না টাইগার ওপেনার তামিম ইকবালের। তার জায়গায় আজ ইনিংস উদ্বোধন করবেন মাহমুদুল হাসান জয়। ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন আরেক ওপেনার জাকির হাসান।  

টস জিতে আফগান অধিনায়ক হাশমতউল্লাহ শহীদি বলেন, নতুন উইকেট এবং গত কয়েকদিন বৃষ্টি হওয়ার কারণেই টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে। টাইগার অধিনায়ক লিটন দাসও টসে জিতলে আগে ফিল্ডিং করার ইচ্ছা ছিলো বলে জানান।

এই ম্যাচে আফগানদের হয়ে টেস্ট অভিষেক হচ্ছে অলরাউন্ডার করিম জানাত ও ডানহাতি পেসার নিজাত মাসুদের।বাংলাদেশ একাদশ: লিটন দাস (অধিনায়ক), জাকির হাসান, মাহমুদুল জয়, নাজমুল শান্ত, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মেহেদি মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও এবাদত হোসেন।

আফগানিস্তান একাদশ: হাশমতউল্লাহ শহীদি (অধিনায়ক), রহমত শাহ (সহ-অধিনায়ক), ইব্রাহিম জাদরান, আবদুল মালিক, নাসির জামাল, আফসার খান, করিম জানাত, জহির খান, আমির হামজা হোতাক, ইয়ামিন আহমেদজাই, নিজাত মাসুদ।


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo