সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
১২ জানুয়ারি ২০২৫, ১২:২৪ এএম

মোট পঠিত: ২১০

৭ জনকে গুলি করে হত্যা, কনস্টেবল সুজনকে কারাগারে পাঠানোর নির্দেশ

Babul K.
৭ জনকে গুলি করে হত্যা, কনস্টেবল সুজনকে কারাগারে পাঠানোর নির্দেশ
আইন-আদালত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে  রাজধানীর চাঁনখারপুল এলাকায় গুলি করে সাতজনকে হত্যার ঘটনায় গ্রেপ্তার দেখিয়ে পুলিশ কনস্টেবল মোহাম্মদ সুজন হোসেনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল এই আদেশ দেন।

প্রসিকিউশন পক্ষে শুনানি করেন প্রসিডিউটর বিএম সুলতান মাহমুদ।  তবে সুজন হোসেনের পক্ষে কোনো আইনজীবী ছিলেন না। পরে বিএম সুলতান মাহমুদ বলেন,রাজধানীর চানখারপুলে পাঁচজনকে গুলি করে হত্যার ঘটনায় মানবতবিরোধী অপরাধের শাহবাগ থানার মামলায় গ্রেপ্তারকৃত আসামি পুলিশ কনস্টেবল মোহাম্মদ সুজন হোসেনকে প্রোডাকশন ওয়ারেন্টমূলে ট্রাইবুনালে হাজির করা হয়। ট্রাইব্যুনাল প্রসিকিউশনের আবেদন শুনানি শেষে আসামি সুজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে আগামী ২৩ ফেব্রুয়ারি  তদন্ত প্রতিবেদনের জন্য দিন ধার্য করা হয়েছে ।


উল্লেখ্য গত ৫ই আগস্ট বেলা ১১ টায় চারখারপুলে শেখ বোরহানউদ্দিন কলেজের পাশে উক্ত সুজন হোসেনকে কখনো দাঁড়িয়ে বা কখনো শুয়ে ছাত্র জনতার উপর গুলি করতে দেখা গিয়েছে। যা ইতোমধ্যে সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ভাইরাল হয়েছে সে দৃশ্য। সে সকল ভিডিওর স্থিরচিত্র আজ ট্রাইব্যুনালে দাখিল করা হয়।


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo