সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
০৭ অক্টোবর ২০২৩, ০৭:৩৮ এএম

মোট পঠিত: ৩২৮

৪৯টি কোম্পানির সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক সীমিত করল যুক্তরাষ্ট্র

Babul K.
৪৯টি কোম্পানির সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক সীমিত করল যুক্তরাষ্ট্র
আন্তর্জাতিক

আট দেশের ৪৯টি কোম্পানির সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক সীমিত করছে মার্কিন যুক্তরাষ্ট্র। এ তালিকায় চীনের ৪২টি কোম্পানি রয়েছে। এছাড়াও ফিনল্যান্ড, জার্মানি, ভারত, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত ও যুক্তরাজ্যের সাতটি কোম্পাটির ওপর এ বিধি আরোপ করা হয়েছে।

শুক্রবার (৬ অক্টোবর) আন্তার্জাতিক সংবাদমাধ্যম রয়টার্সের এক প্রতিবেদেনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদেনে বলা হয়, মূলত রাশিয়ার ইউক্রেনে আগ্রাসনের সময়ে বিভিন্ন সামরিক সহায়তা দেয়ায় এসব কোম্পানির রপ্তানি কার্যক্রমকে সীমিত করা হয়েছে।

দেশটির বাণিজ্য বিভাগের এক বিবৃতিতে বলা হয়েছে, এসব কোম্পানির পণ্যের মধ্যে অন্যতম হলো মাইক্রোইলেক্ট্রনিকস। এটি রাশিয়া ইউক্রেনের বেসামরিক লক্ষ্যবস্তুর বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলায় নির্ভুল নির্দেশনা সিস্টেমের জন্য ব্যবহার করে থাকে।

বিবৃতিতে এক্সপোর্ট ইনফোর্সমেন্ট বিভাগের সহকারী সচিব ম্যাথিও অ্যাক্সেলরড বলেন, তালিকাভুক্ত এসব কোম্পানিকে স্পষ্টভাবে জানিয়ে দেয়া হচ্ছে যে, তারা যদি যুক্তরাষ্ট্রের কোনো প্রযুক্তি রাশিয়ার প্রতিরক্ষা বিভাগকে সরবরাহ করে তাহলে তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেয়া হবে। আমরা এগুলো খুঁজে বের করব।

তবে ব্যবসা সীমিত করার এ নির্দেশনার বিষয়ে ওয়াশিংটনে চীনের দূতাবাস তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি।


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo