সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
১৫ ফেব্রুয়ারি ২০২৩, ১১:৫৩ পিএম

মোট পঠিত: ৩৪৬

২১ ফেব্রুয়ারিতে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতে আইজিপির নির্দেশনা

Babul K.
২১ ফেব্রুয়ারিতে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতে আইজিপির নির্দেশনা
আইন-আদালত

ডেইলি বাংলা টাইমস: ‘জাতীয় শহীদ দিবস’ ও ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ ২১ ফেব্রুয়ারিতে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) পুলিশ হেডকোয়ার্টার্স থেকে ভার্চুয়াল সভায় এ নির্দেশ দেন তিনি। সব মেট্রোপলিটন পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি, জেলার পুলিশ সুপার ও অন্যান্য ইউনিটের প্রধান সভায় যুক্ত ছিলেন।


আইজিপি বলেন, একুশের ভাবগাম্ভীর্য ও চেতনাবিরোধী অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় গোয়েন্দা তথ্য ও নিরাপত্তা ঝুঁকি পর্যালোচনা করে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করতে হবে। গুজবের বিষয়ে সতর্ক থাকতে হবে। গুজব রটনাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।


২১ ফেব্রুয়ারিতে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতে আইজিপির নির্দেশনা: তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে নিবিড় মনিটরিংয়ের নির্দেশ দেন। একইসঙ্গে যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে দেশের বড় বড় শহরে কেন্দ্রীয় শহীদ মিনার নজরদারির আওতায় আনার নির্দেশ দেন আইজিপি। পুলিশপ্রধান আশা প্রকাশ করে বলেন, অতীতের মতো এবারও দেশের সম্মানিত নাগরিকরা একুশে ফেব্রুয়ারি নির্বিঘ্নে নিরাপদে পালন করতে পারবেন।


পুলিশ হেডকোয়ার্টার্স প্রান্তে অতিরিক্ত আইজিপি (প্রশাসন) মো. কামরুল আহসান, অতিরিক্ত আইজিপি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মো. আতিকুল ইসলাম, অতিরিক্ত আইজিপি (লজিস্টিকস অ্যান্ড অ্যাসেট অ্যাকুইজিশন) মো. মাজহারুল ইসলাম এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo