সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
৩১ আগস্ট ২০২৫, ০২:০৪ এএম

মোট পঠিত: ১৬৬

১২৩ সংগঠন ১৬০৪ বার সড়ক অবরোধ করেছে: স্বরাষ্ট্র উপদেষ্টার

Babul K.
১২৩ সংগঠন ১৬০৪ বার সড়ক অবরোধ করেছে: স্বরাষ্ট্র উপদেষ্টার
জাতীয়

 

 

অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে ঢাকা ও আশপাশের এলাকায় ১২৩টি সংগঠন এক হাজার ৬০৪ বার সড়ক অবরোধ করেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)। এর ফলে রাজধানীতে তীব্র যানজট ও জনদুর্ভোগ তৈরি হচ্ছে বলে তিনি মন্তব্য করেন।


রোববার (৩১ আগস্ট) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য তুলে ধরেন। সভাটি অনুষ্ঠিত হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে।


স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, বিভিন্ন সংগঠন নিজেদের দাবি-দাওয়া জানাতে সড়ক অবরোধ করছে, অথচ নির্ধারিত স্থান যেমন মাঠ বা সোহরাওয়ার্দী উদ্যানে কর্মসূচি আয়োজনের সুযোগ রয়েছে। তিনি বলেন, “রাস্তার একটি অংশ অবরোধ হয়ে গেলে পুরো শহর অচল হয়ে পড়ে। এতে শুধু যানজটই নয়, সাধারণ মানুষ মারাত্মক ভোগান্তিতে পড়ে। তাই আমি অনুরোধ করছি, এ ধরনের কর্মসূচি সুনির্দিষ্ট জায়গায় করা হোক, যাতে জনদুর্ভোগ কম হয়।”


তিনি আরও বলেন, রাজনৈতিক মতপার্থক্য ও আন্দোলন গণতান্ত্রিক অধিকারের অংশ হলেও তা যেন জনজীবনে স্থবিরতা সৃষ্টি না করে, সেটি সবার দায়িত্ব। “সবারই দাবি-দাওয়া থাকতে পারে, প্রতিবাদ করার অধিকারও আছে। কিন্তু সেটা যেন মানুষের কষ্টের কারণ না হয়,” মন্তব্য করেন তিনি।


এ সময় তিনি আসন্ন জাতীয় নির্বাচনের প্রসঙ্গও উল্লেখ করেন। জাহাঙ্গীর আলম বলেন, “সর্বশেষ সরকার চলে যাওয়ার পর রাজনৈতিক দলের মধ্যে যে ঐক্য গড়ে উঠেছিল, সেটি ধরে রাখা জরুরি। একটি রাজনৈতিক দল নির্বাচন বানচালের চেষ্টা করছে, তবে আমাদের সেটি মোকাবিলা করতে হবে।”


নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রস্তুতির কথাও উল্লেখ করেন তিনি। আগামী শনিবার (৭ সেপ্টেম্বর) থেকে আইনশৃঙ্খলা বাহিনীর নির্বাচনী প্রশিক্ষণ শুরু হবে বলে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান। তিনি বলেন, “সেদিন এই প্রশিক্ষণ কার্যক্রমের বিস্তারিত উপস্থাপন করা হবে।”


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo